Home খবর প্রকাশ্যে এল Nothing Phone (3a), (3a) Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

প্রকাশ্যে এল Nothing Phone (3a), (3a) Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

4 মার্চ নাথিং তাদের Phone (3a) সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Phone (3a) এবং Phone (3a) Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র নাম সম্পর্কে জানানো হয়েছে, তবে ডিজাইন দেখা গেছে এবং একটি Snapdragon চিপসেট সম্পর্কে জানা গেছে। এবার স্মার্টফোন দুটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের ক্যামেরা ফিচারের পার্থক্য লক্ষ্য করা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3a), (3a) Pro এর স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার কুমারের থেকে স্মার্টপ্রিক্স এই তথ্য পেয়েছে। এই লিক সঠিক কি না তা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি, তাই এটি সম্পূর্ণ সঠিক বলে মনে করা হচ্ছে না।

Nothing Phone (3a), (3a) Pro এর সম্ভাব্য ভারতীয় দাম

Nothing তাদের ফোনে “Plus” টাইটেলের বদলে “Pro” ব্যাবহার করবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এই ফোনগুলির দাম ও স্পেসিফিকেশনের পার্থক্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। আমাদের টীম Nothing Phone 3a সিরিজের ফোনের খুঁটিনাটি বিষয়ে নজর রাখছে এবং এই বিষয়ে নতুন কোনো তথ্য পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।