কনফার্ম হল ভারতে Nothing Phone 3a Lite স্মার্টফোনের লঞ্চ, ভারতীয়দের জন্য আসতে চলেছে কম দামে ট্রান্সপ্যারেন্ট স্মার্টফোন

ইউনিক স্টাইল এবং ট্রান্সপ্যারেন্ট ডিজাইনের জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড নাথিং গত মাসে তাদের নতুন Nothing Phone 3a Lite ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এবার ফোনটি ভারতের বাজারে লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Nothing Phone 3a Lite ফোনটি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির এখনও পর্যন্ত এই ফোনের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানায়নি, তবে এই মাসে অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই নতুন নাথিং ফোনটির ভারতের বাজারে সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নাথিং তাদের অফিসিয়াল এক্সে হ্যান্ডেলের মাধ্যমে টুইট করে Nothing Phone 3a Lite ফোনের তথ্য জানিয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট জানানো হয়নি, তবে ফোনটির নামের সঙ্গে ‘কামিং সুন টু ইন্ডিয়া’ লেখা রয়েছে। কোম্পানি এই ফোনটির সঙ্গে নাথিং ব্র্যান্ডের একটি নতুন গ্যাজেটও লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। Nothing Phone 3a Lite ফোনের লঞ্চ ডেট সহ অন্যান্য তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

Nothing Phone 3a Lite ফোনটি ইউকেতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি Nothing Phone 3a এবং Phone 3a Pro ফোনের পর সিরিজের তৃতীয় মডেল হতে চলেছে। এই Nothing Phone 3a Lite ফোনটির 8GB RAM ভেরিয়েন্টর প্রাথমিক দাম EUR 249 টাকা রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 25,500টাকার কাছাকাছি। ইউজারদের জন্য জানিয়ে রাখি ভারতে এই ফোনটির দাম ইউকের তুলনায় কম রাখা হবে। ভারতের বাজারে Nothing Phone 3a Lite ফোনটি প্রায় 18,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

Nothing Phone 3a Lite ফোনের ব্যাক প্যানেলে Glyph Light দেওয়া হয়েছে। এই লাইট যেকোনো ধরনের নোটিফিকেশন ফোনে ধোকা মাত্রই জ্বলে ওঠে এবং অন্যান্য ফাংশনের ক্ষেত্রেও কাজ করতে সক্ষম। ফোনটির রেয়ার প্যানেলের নিচের ডানদিকে ফিচারটি যোগ করা হয়েছে। আলাদা আলাদা কন্ট্যাকের জন্য আলাদা আলাদা লাইট নোটিফিকেশন বেছে নেওয়া যাবে। এই লাইট থার্ড পার্টি অ্যাপ এবং ক্যামেরা সহ কাজ করবে। ফোনটির সাইড প্যানেলে Essential Key দেওয়া হয়েছে, এই বুউতনের সাহায্যে যেকোনো কাজ খুব সহজেই করা যাবে।

Nothing Phone 3a Lite ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Nothing OS 3.5 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Pro অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 MC2 GPU রয়েছে। গ্লোবাল বাজারে ফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Nothing Phone 3a Lite 5G ফোনটিতে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Panda Glass প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য Nothing Phone 3a Lite 5G ফোনটিতে 10x digital zoom সহ ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল স্যামসাঙ সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone (3a) Lite 5G ফোনটিতে শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে এই ব্যাটারি কিছুটা ছোট মনে হতে পারে। দূর ব্যাটারি চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি Nothing Phone (3a) Lite 5G ফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here