ভারতের বাজারে অফিসিয়ালি Nothing Phone (3a) Lite ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। Nothing Phone (3a) ও Phone (3a) Pro ফোনের পর এই নতুন ফোনটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন এবং এই ফোনটির প্রাথমিক দাম 20,999 টাকা রাখা হয়েছে। ট্রান্সপারেন্ট ডিজাইনের এই ফোনে Glyph Light যোগ করা হয়েছে। এই পোস্টে এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Nothing Phone (3a) Lite ফোনের ব্যাক প্যানেলে নিচের ডানদিকে Glyph Light অবস্থিত। এটি একটি নোটিফিকেশন লাইট এবং ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী এই লাইট কাস্টোমাইজ করতে পারবেন। বিভিন্ন কন্ট্যাক্টের জন্য আলাদা আলাদা লাইট নোটিফিকেশন সিলেক্ট করা যাবে। থার্ড পার্টি অ্যাপ এবং ক্যামেরার সঙ্গেও এই লাইট কাজ করবে। Nothing Phone 3a Lite ফোনের সাইড ফ্রেমে একটি Essential Key যোগ করা হয়েছে। এই কী ওয়ান টাচ টাস্ক করতে সক্ষম।
Nothing Phone (3a) Lite ফোনে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য পান্ডা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
Nothing Phone (3a) Lite ফোনটি Android 15 বেসড Nothing OS 3.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Pro অক্টাকোর প্রসেসর রয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC2 GPU দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Nothing Phone (3a) Lite ফোনে 10x digital zoom সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP স্যামসাং প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ক্যামেরা সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Nothing Phone (3a) Lite ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আজকের 7,000mAh ব্যাটারির ট্রেন্ডে দাঁড়িয়ে এই ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে মাত্র IP54 রেটিং দেওয়া হয়েছে, যা খুব একটা কার্যকর নয়।
ভারতের বাজারে Nothing Phone (3a) Lite ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 128GB স্টোরেজ মডেল 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 256GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা। এই দুটি মডেলেই 8GB RAM রয়েছে। ভারতে এই ফোনটি Black, White ও Blue কালার অপশনে পেশ করা হয়েছে এবং আগামী 5 ডিসেম্বর থেকে এই ফোনের সেল শুরু হবে। প্রাথমিক সেলে ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ফোনটির দামে 1 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
যারা ইউনিক লুক এবং আলাদা ধরনের ডিজাইনের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য Nothing Phone (3a) Lite ফোনটি দারুণ অপশন। ফোনটির ক্যামেরা এবং প্রসেসর সাধারণ। আবার ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে। এই একই প্রাইস রেঞ্জের realme 15T এবং Vivo Y400 ফোনগুলি বেশি ভালো। আবার মাত্র 2 হাজার টাকা বেশি অর্থাৎ 24,999 টাকা খরচ করতে পারলে OnePlus Nord CE5 ফোনটি বেস্ট অপশন।
