Home খবর ফ্লিপকার্ট মাইক্রো সাইটের মাধ্যমে প্রকাশ্যে এল Nothing Phone (3a) Pro ফোনের ডিজাইন, দেখে নিন লুক

ফ্লিপকার্ট মাইক্রো সাইটের মাধ্যমে প্রকাশ্যে এল Nothing Phone (3a) Pro ফোনের ডিজাইন, দেখে নিন লুক

Nothing Phone (3a) সিরিজে ভ্যানিলা 3a ফোনের পাশাপাশি Pro মডেল লঞ্চ হতে চলেছে। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে এই ফোনের ডিজাইন লিক হয়েছিল। এবার Nothing অফিসিয়ালি তাদের Phone (3a) Pro ফোনটি প্রকাশ্যে এনেছে। এর ফলে এই ফোনের দুটি কালার অপশনে, নতুন Glyph ইন্টারফেস এবং অন্য ধরনের রেয়ার ক্যামেরা আইল্যান্ড দেখা গেছে। এই পোস্টে এই আপকামিং ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Nothing Phone (3a) Pro ফোনের ডিজাইন

আমরা এখনও এই ফোনের ফ্রন্ট লুক দেখিনি। তবে এতে সেন্ট্রাল পাঞ্চ হোল থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে পাতলা বেজলও থাকতে পারে।

Nothing Phone (3a) Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের রিপোর্ট অনুযায়ী ভারতে Nothing Phone (3a) Pro ফোনের দাম প্রায় 30,000 টাকার আশেপাশে রাখা হতে পারে। আগামী 4 মার্চ দুপুর 3:30 এর সময় এই ফোনটি লঞ্চ করা হবে।