Home খবর লঞ্চের আগেই সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হল Nothing Phone (3a), জেনে নিন ডিটেইলস

লঞ্চের আগেই সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হল Nothing Phone (3a), জেনে নিন ডিটেইলস

Nothing তাদের কম দামে নতুন Phone (3a) ফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগেই TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং ফোনটি 4 মার্চ লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের Nothing Phone (3a) নাম এবং মডেল নাম্বারও দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (3a) ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3a) এর TDRA লিস্টিং

TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে Nothing Phone (3a) ফোনটি A059 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আসন্ন ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

সম্প্রতি Nothing ফোনের একটি ছবি প্রকাশ্যে এসেছে, এর মাধ্যমে Nothing Phone (3a) ফোনের একটি নির্দিষ্ট ক্যামেরা বাটন সম্পর্কে আভাস পাওয়া গেছে। এছাড়াও আগের প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে ফোনের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য জানা গিয়েছিল, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Nothing Phone (3a) এর সম্পর্কে জানা গেছে…

কোম্পানির এ-সিরিজে ফোনে আগের মডেলের মতো Nothing Phone (3a) ফোনটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে নাথিং ফোন (3এ) ফোনের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, তবে 4 মার্চ উইন্ডোর লঞ্চের আগে অফিসিয়ালি আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।