গীকবেঞ্চে লিস্টেড হল Nothing Phone (4a), Snapdragon 7s Gen 4 এবং 12GB RAM সহ মার্চে হতে পারে লঞ্চ

সম্প্রতি Nothing তাদের আপকামিং সিরিজের টিজার জারি করেছিল। এই টিজারের মাধ্যমে আপকামিং ফোনের নাম জানানো হয়নি, তবে এটি Nothing Phone (4a) সিরিজ হবে বলে মনে করা হচ্ছে। এবার লঞ্চের আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই সিরিজের Nothing Phone (4a) ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসরম, RAM এবং সফটওয়্যার সম্পর্কে গুরুত্বপূর্ণ ডিটেইলস জানা গেছে। নিচে Nothing Phone (4a) ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

গীকবেঞ্চ লিস্টিগং অনুযায়ী Nothing Phone (4a) ফোনটিতে Qualcomm এর নতুন Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ দেওয়া হতে পারে। এটি ফোনটিতে আগের Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ মডেলের তুলনায় এক স্টেপ আপগ্রেড পাওয়া যাবে। এই অক্টাকোর CPU সেটআপে 2.71GHz ক্লক স্পীডযুক্ত একটি কোর, 2.40GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর এবং 1.80GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 810 GPU দেওয়া হতে পারে। এর ফলে ফোনটি দৈনন্দিন ব্যাবহারের পাশাপাশি গেমিং এবং AI টাস্কের ক্ষেত্রেও এগিয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

গীকবেঞ্চে দেখা ভেরিয়েন্টটিতে 12GB RAM থাকবে বলে জানা গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে কম ভেরিয়েন্ট সহ ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি Android 16 সহ কাজ করতে পারে। বেঞ্চমার্কিং টেস্টে সিঙ্গেল প্রিসিজন টেস্টে 707, হাই-প্রিসিজন টেস্টে 1077 এবং কোয়ান্টাইজড টেস্টে 1265 স্কোর পেয়েছে।

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে Nothing Phone (4a) ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং স্পীডের সম্পর্কে জানা যায়নি। তবে শীঘ্রই এই বিষয়ে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি মিড রেঞ্জ চিপ এবং বেশি RAM সহ কম দামে যথেষ্ট ভালো অপশন হতে পারে।

লঞ্চটাইমলাইন অনুযায়ী Nothing Phone (4a) ফোনটি মার্চ মাসের দিকে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে মনে করা হচ্ছে।

আপকামিং ফোনটি Nothing Phone (4a) এবং (4a) Pro ফোনটি Samsung Galaxy A55, Redmi Note 15 এবং OnePlus Nord 5 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনের অফিসিয়াল ফিচার ডিটেইলস প্রকাশ্যে এলেই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।

যারা ইউনিক ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবং দুর্দান্ত পারফরমেন্সের সহ ফোন খুঁজছেন, তাঁরা Nothing Phone (4a) সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here