Home খবর বেড়ে গেছে Nothing Phone (4a) এবং Phone (4a) Pro ফোনের দাম, ফোন কিনতে খরচ হবে 5,000 টাকা পর্যন্ত বেশি

বেড়ে গেছে Nothing Phone (4a) এবং Phone (4a) Pro ফোনের দাম, ফোন কিনতে খরচ হবে 5,000 টাকা পর্যন্ত বেশি

Nothing তাদের Phone (4a) সিরিজের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে গত 1 জুন 2026 থেকে Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনের দামে প্রাইস হাইক জারি করা হয়েছে। জানিয়ে রাখি এই দুটি ফোনের দাম 3,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনদুটির নতুন দাম সম্পর্কে।

Nothing Phone (4a) ফোনের নতুন দাম

Nothing Phone (4a) ফোনের 8GB + 128GB মডেলের দাম আগে ছিল 34,999 টাকা, যা এখন বাড়িয়ে 37,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটির 8GB + 256GB মডেলের দাম 40,999 টাকা হয়ে গেছে এবং আগে এই মডেলটি 37,999 টাকা দামে সেল করা হত এছাড়াও এই ফোনের 12GB + 256GB মডেলের দাম 40,999 টাকা থেকে বাড়িয়ে 43,999 টাকা করে দেওয়া হয়েছে।

Nothing Phone (4a) Pro ফোনের নতুন দাম

Nothing Phone (4a) Pro ফোনটির 8GB + 128GB বেস মডেলের দাম 44,999 টাকা ছিল, যা এখন বেড়ে 49,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে এই ফোনের 47,999 টাকা দামের 8GB + 256GB মডেলের নতুন দাম হয়েছে 52,999 টাকা। ফোনটির 12GB + 256GB মডেলের দাম 50,999 টাকা থেকে বাড়িয়ে 55,999 টাকা করে দেওয়া হয়েছে।

Nothing Phone (4a) ফোনের স্পেসিফিকেশন

Nothing Phone (4a) ফোনটি Android 16 বেস্ড Nothing OS 4.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 11,76,492 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Nothing Phone (4a) ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি Samsung GN9 সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 50W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Nothing Phone (4a) Pro ফোনের স্পেসিফিকেশন

Nothing Phone (4a) Pro ফোনটি অপেক্ষাকৃত বেশি প্রিমিয়াম ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে, যা 144Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসরের পাশাপাশি Android 16 বেস্ড Nothing OS 4.1 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Nothing Phone (4a) Pro ফোনে 50MP প্রাইমারি Sony LYT700c সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে 5,400mAh ব্যাটারি, 50W ফাস্ট চার্জিং ফিচার, Glyph Matrix ডিজাইন এবং IP65 রেটিং দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই প্রাইস হাইকের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ক্রমবর্ধমান ম্যানুফ্যাকচারিং কস্ট, ইমপোর্ট ডিউটি ও প্রিমিয়াম হার্ডওয়্যার কম্পোনেন্ট সহ মার্কেট কন্ডিশনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন কোম্পানি এইসব কারণে তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে।