Nothing Phone (4a) সিরিজে থাকবে LED সহ নতুন Glyph Bar, 5 মার্চ লঞ্চের আগেই লিক হল ইউরোপীয় দাম

Nothing এর আপকামিং Nothing Phone (4a) সিরিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে অফিশিয়ালি জানানো হয়েছে, এবার ইউজারদের জন্য নতুন Glyph Bar নোটিফিকেশন সিস্টেম লঞ্চ করা হবে। জানিয়ে রাখি 5 মার্চ এই সিরিজের Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনদুটি পেশ করা হবে। এই ফোনের ইউরোপীয় দাম শেয়ার করা হয়েছে। নিচে এই ফোনগুলির নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

এইবার Nothing Phone (4a) সিরিজের Glyph ইন্টারফেসের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে। Nothing তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সের মাধ্যমে জানিয়েছে Phone (4a) সিরিজে Glyph Bar নামের একটি নতুন নোটিফিকেশন সিস্টেম দেওয়া হবে। এতে নয়টি ইন্ডিভিজুয়ালি কাস্টোমাইজেবল মিনি LED লাইট থাকবে। এইগুলি ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করতে পারবেন।

কোম্পানির বক্তব্য অনুযায়ী নতুন Glyph Bar আগের (a) সিরিজের মডেলের তুলনায় 40 শতাংশ বেশি ব্রাইট এবংএতে অনেক বেশি ন্যাচেরাল, নিউট্রাল, ব্লিড-ফ্রি উজ্জ্বলতার জন্য পেটেন্ট টেকনোলোজি ব্যাবহার করা হবে।

Nothing তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন ইমেজ শেয়ার করেছে। এই ছবির মাধ্যমে আপকামিং Phone (4a) সিরিজের রেয়ার ডিজাইন স্পষ্টভাবে দেখানো হয়েছে। ছবিতে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে হরিজেন্টাল পিল-শেপের ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। এর পাঁশেই নতুন Glyph Bar LED সিস্টেম রয়েছে। একইসঙ্গে ডানদিকে ছোট-ছোট LED স্ট্রিপ দেওয়া হয়েছে। আগেই কোম্পানি জানিয়েছিল এইগুলি 9 ইন্ডিপেন্ডেন্ট মিনি LEDs হিসাবে থাকবে।

ডিজাইনে ট্রান্সপারেন্ট এলিমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল স্ক্রু ফিনিশ এবং সিগনেচার রেড অ্যাকসেন্ট দেখা গেছে। এটি কোম্পানির ইউনিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ বয়ে নিয়ে চলেছে। এই ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানির পক্ষ থেকে এবার নোটিফিকেশন লাইট আগের চেয়ে বেশি কাস্টোমাইজড এবং ভিজুয়ালি ইম্প্যাক্টফুল তৈরি করা হচ্ছে।

ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে প্রসেসিঙের জন্য ফোনদুটিতে Snapdragon প্রসেসর দেওয়া হবে। আগের Geekbench লিস্টিং অনুযায়ী Nothing Phone (4a) ফোনটিতে Snapdragon 7s Gen 4 SoC প্রসেসর থাকতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী Pro মডেলটিতে Snapdragon 7 Gen 4 SoC দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।

রিপোর্ট অনুযায়ী ফ্রান্স, বেলজিয়াম এবং ইতালিতে Nothing Phone (4a) ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট প্রায় €409 অর্থাৎ প্রায় 43,933 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে জার্মানি ও স্পেনে একই স্টোরেজ অপশনের দাম প্রায় €389 অর্থাৎ প্রায় 41,785 টাকা রাখা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনের 12GB RAM স্টোরেজ ভেরিয়েন্ট €449 অর্থাৎ প্রায় 48,230 টাকা এবং €429 অর্থাৎ প্রায় 46,081 টাকা দামে পেশ করা হতে পারে।

Nothing Phone (4a) Pro ফোনটির 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্ট €499 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 53,601 টাকা এবং €479 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 51,446 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে 12GB+256GB স্টোরেজ অপশনের দাম €569 অর্থাৎ প্রায় 61,112 টাকা এবং €549 অর্থাৎ প্রায় 58,964 টাকা রাখা হতে পারে।

যারা ইউনিক ডিজাইন, কাস্টমাইজড নোটিফিকেশন লাইটিং এবং ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Nothing Phone (4a) সিরিজ ভালো অপশন হতে পারে। অর্থাৎ তরুণ এবং একটু আলাদা ধরনের স্মার্টফোন ইউজারদের কাছে সিরিজটি আকর্ষণীয় হতে পারে। এই প্রাইস রেঞ্জে ফোনটি Samsung, Xiaomi এবং OnePlus এর মতো মিড-রেঞ্জ ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে এই সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।

যারা ইউনিক ডিজাইন, কাস্টমাইজেশন ফিচার এবং Snapdragon প্রসেসর সহ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Nothing Phone (4a) সিরিজ একটি অসাধারণ বিকল্প হতে পারে। ইউজাররা আপকামিং সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here