5 মার্চ ভারতের বাজারে Nothing Phone (4a) সিরিজ লঞ্চ করা হয়েছে, এবার আজ থেকে এই সিরিজের সেল শুরু হয়েছে। এই সিরিজের অধীনে Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনগুলি রয়েছে। ভারতের অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমেই ফোনটি কেনা যাবে। এই ফোনটি Flipkart, Reliance Digital, Vijay Sales এবং Croma সহ সমস্ত রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (4a) সিরিজের অফার, দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
ভারতে Nothing Phone (4a) ফোনের প্রাথমিক দাম 31,999 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম। একইসঙ্গে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Black, White, Pink এবং Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Nothing Phone (4a) Pro ফোনের 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা, 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 42,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 45,999 টাকা রাখা হয়েছে। এতে Black, White এবং Pink কালার অপশন থাকতে পারে।
লঞ্চ অফারের অধীনে Nothing Phone (4a) ফোনটিতে 3,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হতে পারে। তবে Phone (4a) Pro ফোনটিতে 4,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট EMI এর মতো অফার উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী অফারের পর Phone (4a) ফোনটির বেস মডেলের প্রাথমিক দাম প্রায় 24,999 টাকা এবং Phone (4a) Pro ফোনটির বেস মডেলের প্রাথমিক দাম প্রায় 34,999 টাকা হবে।
Nothing Phone (4a) ফোন তাদের ইউনিক Glyph Interface এর জন্য পরিচিত। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে নতুন Glyph Bar দেওয়া হয়েছে। এতে সাতটি LED বক্স রয়েছে, এর ফলে নোটিফিকেশন, ক্যামেরা রেকর্ডিং এবং অন্যান্য অ্যালাটের সময় লাইট জ্বলে ওঠে। এই ফোনটিতে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে, এর ফলে ভিডিও দেখা এবং গেমিঙের সময়ে অসাধারণ ফিল পাওয়া যাবে।
প্রসেসিঙের Nothing Phone (4a) ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এতে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 50W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Nothing Phone (4a) Pro ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5,000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 140x জুম সাপোর্টেড 50MP টেলিফটো সেন্সর যোগ করা হয়েছে।
Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro ফোনদুটি Nothing OS 4.1 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে তিন বছরের Android আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। যারা অসাধারণ ডিসপ্লে, ইউনিক ডিজাইন এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ সহ ইউনিক ডিভাইস চাইছেন, তাদের জন্য Nothing Phone (4a) সিরিজ ভালো অপশন হবে। ইউজাররা এই ফোনটি কিনতে পারেন।











