Home খবর BIS সার্টিফিকেশনে তালিকাভুক্ত Nothing Phone A142P, জেনে নিন ডিটেইলস

BIS সার্টিফিকেশনে তালিকাভুক্ত Nothing Phone A142P, জেনে নিন ডিটেইলস

Nothing এর নতুন স্মার্টফোনটি মডেল নম্বর A142P সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনে দেখা গেছে। আসন্ন Nothing স্মার্টফোনটির সঙ্গে মডেল নম্বর 2a (মডেল নম্বর A142) এর অনেক মিল রয়েছে। তাই মনে করা হচ্ছে যে Nothing A142P, Nothing Phone (2a) এর মতো হতে পারে। এই ফোনটি লাল এবং হলুদ এই 2 টি রঙের কালার অপশনে লঞ্চ হতে পারে।

Nothing Phone A142P এর BIS সার্টিফিকেশন ডিটেইলস

PacManPro কোডনেম সহ Nothing A142P ফোনটি আগে Weibo তে প্রকাশিত হয়েছিল। এই নতুন ডিভাইসটি (2a) এর তুলনায় আরও উন্নত এবং হার্ডওয়্যার-স্তরে বেশ কিছু পরিবর্তনের সঙ্গে লঞ্চ হতে পারে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Nothing A142P Nothing ফোনের (2a) নতুন কালার ভেরিয়েন্ট বলে মনে হচ্ছে না, কারণ আমরা নতুন কালার ভেরিয়েন্টের মডেল নম্বরে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সম্প্রতি লঞ্চ হওয়া Nothing ফোন (2a) ব্লু ভেরিয়েন্টের মডেল নম্বর A142 রয়েছে – যা সাদা এবং কালো ভেরিয়েন্টের মতোই।

Nothing ফোন 2a এর স্পেসিফিকেশন