কি ভয়ানক কান্ড! OLA ইলেকট্রিক স্কুটার এর প্রতি বিরক্ত হয়ে স্কুটারে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। জেনে নিন বিস্তারিত

ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার অনেক ঘটনাই সামনে এসেছে। কিন্তু, এবার একটি অন্যরকম ঘটনা সামনে এসেছে, যেখানে একটি ই- স্কুটিতে আগুন ধরেনি বরং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি একেবারে সঠিক পড়ছেন। টিভি চ্যানেল সান নিউজের খবর অনুযায়ী, সম্প্রতি তামিলনাড়ুর এক ব্যক্তি তার Ola S1 Pro স্কুটারের উপর বিরক্ত হয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, যে ব্যক্তি স্কুটারে আগুন লাগিয়েছেন, তিনি ওই স্কুটারের মালিক। স্কুটারের পারফরম্যান্স এবং রেঞ্জ দুটোতেই তিনি অসন্তুষ্ট ছিলেন৷

OLA ইলেকট্রিক স্কুটারে আগুন

রিপোর্ট অনুযায়ী ডক্টর পৃথ্বীরাজ নামে এক ব্যক্তি প্রায় 3 মাস আগে Ola S1 Pro এর ডেলিভারি নিয়েছিলেন। তবে শুরু থেকেই স্কুটারটি নিয়ে সমস্যায় পড়েন তিনি। ওলা ইলেক্ট্রিকের কাছে এ নিয়ে বহুবার অভিযোগও জানান তিনি। ওলা সাপোর্ট স্কুটারের কোন সমস্যা খুঁজে পায় নি। একদিন হঠাৎ পৃথ্বীরাজের ওলা ইলেকট্রিক স্কুটারটি 44 কিমি যাওয়ার পর কাজ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নিজের স্কুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর আম্বুর বাইপাস রোডের কাছে।

একটি গাধার সাথে বেঁধে Ola ইলেকিট্রিক স্কুটার চালালেন এক ব্যক্তি

অন্যদিকে, মহারাষ্ট্রের এক ব্যক্ত Ola ইলেকট্রিক স্কুটারটি একটি গাধা দিয়ে বেধে চালান। কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শচীন গিত্তে নামের ওই ব্যক্তি নিজের স্কুটারটিকে গাধার সঙ্গে বেঁধে শহরে ঘুরে বেড়ান। তিনি পোস্টারে লিখে প্রকাশ করেন যে OLA কোম্পানিকে যেন কেও বিশ্বাস না করে। ওই ব্যক্তি গত মাসের 24 মার্চ নিজের জন্য একটি নতুন OLA ই-স্কুটার কিনেছিলেন, কিন্তু Ola স্কুটি কেনার 6 দিন পরেই সেটি কাজ করা বন্ধ করে দেয়।

OLA 1,441টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নিয়েছে

রবিবার জারি করা একটি রিপোর্টে বলা হয়েছে যে ওলা ইলেকট্রিক তাদের গাড়িগুলো ডায়াগনস্টিক এবং হেলথ চেক এর জন্য ইলেকট্রিক স্কুটারগুলির একটি ব্যাচে 1,441টি ইলেকট্রিক স্কুটার ফিরিয়ে নিচ্ছে। Ola তাদের রিপোর্টে জানিয়েছে যে তারা EV সিকিউরিটি নীতি সাপোর্ট করে।

এর পাশাপাশি, কোম্পানি জানিয়েছে যে OLA ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে এটি বাহ্যিক কারণে ঘটেছে। তারা বিষয়টি চেক করার জন্য তাদের ইলেকট্রিক স্কুটারের একটি ব্যাচ ফিরিয়ে নিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here