Home খবর 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.7 ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হতে চলেছে OnePlus 10T 5G

120Hz রিফ্রেশরেট যুক্ত 6.7 ইঞ্চির Full-HD+ AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হতে চলেছে OnePlus 10T 5G

OnePlus Ace Pro অথবা OnePlus 10T 5G স্মার্টফোনটি ভারত এবং চিন সহ গোটা গ্লোবাল মার্কেটে বুধবার, 3 আগস্ট লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাসের এই ফোনটির লঞ্চের আগে বহু স্পেসিফিকেশন এবং ফিচার লিক হয়ে গেছে। আপকামিং OnePlus 10T 5G স্মার্টফোনটি কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ফোন, যেখানে এলার্ট স্লাইডার দেওয়া হবে না। এরসাথে ওয়ানপ্লাসের এই ফোনে 16GB RAM দেওয়া যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC এবং 150W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া যেতে পারে। এই আর্টিকেলে ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টফোনের সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

OnePlus Ace Pro অথবা OnePlus 10T 5G-এর ডিসপ্লে স্পেসিফিকেশন

OnePlus-এর আপকামিং স্মার্টফোনের সম্পর্কে Weibo-তে শেয়ার করা টিজার দেখে জানা গেছে, যে এই ফোনে 6.7 ইঞ্চির Full-HD+ AMOLED প্যানেল দেওয়া যেতে পারে। এই ফোনটি 120Hz রিফ্রেশরেট যুক্ত প্যানেল এবং টাচ স্ন্যাপলিং রেট 720Hz সাপোর্ট করতে পারে। আপকামিং 10T স্মার্টফোনে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ডিসপ্লে‌তে সেন্টারে পাঞ্চ হোল কাটআউট দেওয়া যেতে পারে।

OnePlus 10T 5G-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাসের আপকামিং ফোনটিকে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। OnePlus 10T 5G স্মার্টফোনে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া যেতে পারে। এই ফোনটি 4800mAh ব্যাটারি এবং 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এরসাথে ফোনে 6.7-ইঞ্চির Full-HD+ AMOLED 120Hz প্যানেল দেওয়া যেতে পারে।

এই ফোনে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনে 50MP-এর প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে, এর সাথে 8MP-এর আল্ট্রা ওয়াইড এবং 2MP-এর ম্যাক্রো সেন্সর দেওয়া যেতে পারে। ওয়ানপ্লাসের এই ফোনে ভিডিও কলিং এবং সেলফির জন্য 32MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন