27 অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে OnePlus 15 এবং Ace 6 স্মার্টফোন, জেনে নিন ফিচার ডিটেইলস 

অবশেষে OnePlus তাদের বড় লঞ্চের ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে চীনে আগামী 27 অক্টোবর OnePlus 15 এবং OnePlus Ace 6 ফোনগুলি লঞ্চ করা হবে। জানিয়ে রাখি সম্প্রতি ব্র্যান্ড হেড জানিয়েছিল 17 অক্টোবর ফোনগুলি লঞ্চ করা হবে। এবার চীনের ওয়েবসাইটের মাধ্যমে সঠিক লঞ্চ ডেট জানা গেছে। লেটেস্ট টিজারের মাধ্যমে ফোনদুটি দেখানো হয়েছে। একইসঙ্গে ক্রমাগত ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15 এবং Ace 6 ফোনের ডিটেইলস সম্পর্কে।

টিজারের মাধ্যমে দেখানো হয়েছে নতুন OnePlus Ace 6 ফোনের ডিজাইন অনেকটাই OnePlus 15 ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনের ক্যামেরার মডিউলও আগের ফোনের মতো দেওয়া হয়েছে, তবে এতে কিছুটা সিম্পল ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে প্রাইমারি এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। ইমেজে ফোনটি সিলভার কালার ভেরিয়েন্টে দেখা গেছে, এতে স্ট্রাইপ ফিনিশ এবং ডানদিকে বড় “ACE” লোগো রয়েছে। তবে কোম্পানির আরও কালার অপশন সহ লঞ্চ করতে পারে।

কোম্পানির পক্ষ থেকে OnePlus 15 ফোনের ফিচার সম্পর্কে জানানো হয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে 165Hz 1.5K OLED ডিসপ্লে দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি থাকবে এবং চার্জ করার জন্য 100W ওয়ার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হবে।

OnePlus 15 ফোনটির ক্যামেরা সেটআপে ট্রিপল ক্যামেরা দেওয়া হবে। এই সেটআপে 50MP Sony LYT-700 মেইন সেন্সর, 50MP Samsung JN5 টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus 15 ফোনটি Sand Dune, Absolute Black এবং Mist Purple কালার অপশনে লঞ্চ করা হবে।

OnePlus Ace 6 ফোনের ফ্রন্ট প্যানেলে 1.5K রেজোলিউশন সাপোর্টেড  BOE OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Ace 6 ফোনটিতে 7,800mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে মেটাল ফ্রেম বডি, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এবং টাফেনড গ্লাস প্রটেকশন দেওয়া হতে পারে। এর ফলে আরও শক্তিশালী বিল্ড কোয়ালিটি ও প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

যারা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য OnePlus 15 এবং Ace 6 ফোনদুটি ভালো অপশন হতে পারে। যারা OnePlus 15 ফোনের চেয়ে একটু কম দামে ফ্ল্যাগশিপ ফোন উপভোগ করতে চাইছেন, তাদের জন্য OnePlus Ace 6 ফোনটি বেস্ট অপশন। অন্যদিকে টপ-এন্ড ফিচার ও ক্যামেরা কোয়ালিটি ভালবাসেন, তাদের কাছে OnePlus 15 ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। লঞ্চের পর এই ফোনগুলি বাজারে উপস্থিত Xiaomi 17 সিরিজ, আপকামিং  iQOO 15 এবং realme GT8 সিরিজের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা বড় ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে এবং শক্তিশালী পারফরমেন্স সহ একটি ফ্ল্যাগশিপ ফোন কেনার চিন্তা করছেন, তাঁরা OnePlus 15 এবং OnePlus Ace 6 ফোন দুটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here