Home খবর স্ন্যাপড্রাগন 8 এলিট 2 প্রসেসর, 6.78-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে OnePlus 15 স্মার্টফোন, লিক সহ ডিটেইলস

স্ন্যাপড্রাগন 8 এলিট 2 প্রসেসর, 6.78-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে OnePlus 15 স্মার্টফোন, লিক সহ ডিটেইলস

গত বছর অক্টোবর মাসে চীনে ফ্ল্যাগশিপ OnePlus 13 স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল এবং এই বছর জানুয়ারি মাসে এই ফোনটি গ্লোবাল বাজারেও পেশ করা হয়েছে। সম্প্রতি এই সিরিজে OnePlus 13T (ভারতে OnePlus 13s) লঞ্চ করা হয়েছে। এবার নতুন রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনের সাক্সেসার হিসাবে কোম্পানি OnePlus 15 ফোনে কাজ করছে। জানিয়ে রাখি এশিয়ার বেশ কিছু দেশে ‘4’ সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়, তাই OnePlus 14 স্কিপ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।

OnePlus 15 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

OnePlus 15 ফোনটি সম্পর্কে সবে লিক আসতে শুরু করেছে। তাই আমরা মনে করছি, ফোনটির লিক স্পেসিফিকেশন সঠিক বলে মনে করার আগে আরও কিছু রিপোর্ট দেখা দরকার। OnePlus 15 ফোনটি এই বছরের শেষের দিকে লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই, কোম্পানির এর আগের মডেলটিও গত বছর এই একই সময়ে পেশ করা হয়েছিল। ভারতের বাজারে OnePlus 13 ফোনটি 69,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল।