Home খবর কেমন হতে চলেছে OnePlus 15 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন লিক ডিটেইলস

কেমন হতে চলেছে OnePlus 15 স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন লিক ডিটেইলস

আপকামিং OnePlus 15 স্মার্টফোনটি আগের OnePlus 13 স্মার্টফোনের সাক্সেসার মনে করা হচ্ছে। আগেই এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। অন্যদিকে সম্প্রতি টিপস্টার Digital Chat Station (DCS) এর মাধ্যমে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OnePlus এর পক্ষ থেকে একটি নতুন ইন-হাউস ইমেজ ব্র্যান্ড লঞ্চ করা হতে পারে। তাই যারা একটি হাই-এন্ড স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আপকামিং OnePlus 15 স্মার্টফোনের সম্ভাব্য ডিটেইলস জানানো হল।

ওয়ানপ্লাস ইমেজ ব্র্যান্ড ডিটেইলস (লিক)

টিপস্টার DCS এর বক্তব্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে OnePlus 15 স্মার্টফোনে একটি নতুন ‘স্বাধীন ইমেজ ব্র্যান্ড’ লঞ্চ করা হবে। অর্থাৎ OnePlus তাদের সুইডিশ ক্যামেরা ব্র্যান্ড Hasselblad এর সঙ্গে যুগলবন্দী শেষ করতে পারে। 2021 সালে OnePlus 9 সিরিজের সঙ্গে এই যুগলবন্দী শুরু হয়েছিল।

Hasselblad তাদের কালার টিউনিং ক্ষমতা, টিল্ট শিফ্ট মোড এবং একটি অ্যাডভান্স প্রো মোডের মতো ফিচার OnePlus এর স্মার্টফোনগুলিতে যোগ করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ফিচার সেটের পরিবর্তন ঘটেছে। তবে এবার OnePlus তাদের ক্যামেরায় নিজেদের টেকনোলজি পেশ করতে পারে।

একটি ইন-হাউস ইমেজ ব্র্যান্ড ক্যামেরা ইমেজ প্রসেসিং পাইপলাইনের সঙ্গে দারুণ ইন্টিগ্রেশন দিতে পারে এবং একইসঙ্গে Hasselblad এর লাইসেন্সিং ফিও দিতে হবে না। এই ফিচারের মাধ্যমে ইউজাররা কতটা সুবিধা উপভোগ করতে পারবে, তা পরবর্তী সময়ে জানা যাবে।

OnePlus 15 এর সম্ভাব্য স্পেসিফিকেশন