আগামী মাসে ভারতে পেশ হতে পারে সস্তা OnePlus 4G স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

ভারতের বাজারে OnePlus তাদের নতুন 4G স্মার্টফোন লঞ্চ করতে পারে। টিপস্টার Yogesh Brar সোশ্যাল মিডিয়া সাইট X এ পোস্ট করে কোম্পানির আপকামিং ফোনের ডিটেইলস শেয়ার করেছেন। লিক অনুযায়ী আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভারতে OnePlus তাদের 4G ফোনটি পেশ করতে পারে। সবচেয়ে বড় কথা ফোনটি ভারতের জন্য এক্সক্লুসিভ হবে। টিপস্টার জানিয়েছেন এই ফোনটি এই বছর ওয়ানপ্লাস কোম্পানির এই বছরের শেষ প্রোডাক্ট লঞ্চ হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।

OnePlus এর নতুন 4G স্মার্টফোন (সম্ভাব্য)

Yogesh Brar জানিয়েছে আগামী মাসে OnePlus তাদের আপকামিং 4G স্মার্টফোনটি পেশ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম এবং লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। বর্তমানে লিকের মাধ্যমে শুধুমাত্র ভারতীয় মডেল সম্পর্কেই জানা গেছে।


প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, OnePlus এর নতুন প্যাটার্ন দেখা যাবে। কোম্পানি সাধারণত তাদের স্মার্টফোন লাইন‌আপে 5G ডিভাইসের ওপর বেশি ফোকাস করে। কোম্পানি সম্ভবত বাজেট সেগমেন্টের ইউজারদের কথা মাথায় রেখে নতুন 4G স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

OnePlus N6x 5G ফোনের স্পেসিফিকেশন

OnePlus এর পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন 4G ফোনের সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি। তাই কোম্পানির আগের কম দামের OnePlus N6x 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus N6x 5G ফোনটিতে 6.8 ইঞ্ছির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 900 নিটস পিক ব্রাইটনেস এবং Aqua Touch ফিচার দেওয়া হবে। এই ফোনটিতে MediaTek Dimensity 6360 Apex প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার প্যানেলে 13MP প্রাইমারি ক্যামেরা এবং AI লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই প্রাইমারি ক্যামেরাতে 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। OnePlus N6x 5G ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার রয়েছে।

ভারতের বাজারে 5G স্মার্টফোনের চাহিদা বেড়ে চলেছে ঠিকই, তবে বাজেট সেগমেন্টে আজ‌ও 4G ফোনের আধিপত্য বজায় রয়েছে। ওয়ানপ্লাস তাদের 4G ফোনটি কম দামে লঞ্চ করলে লো বাজেট 4G স্মার্টফোন ইউজারদের মধ্যে ফোনটি যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here