Home খবর 50MP ক‍্যামেরার সঙ্গে আসছে শক্তিশালী স্মার্টফোন OnePlus 9, লঞ্চের আগেই জেনে নিন এর বিশেষত্ব

50MP ক‍্যামেরার সঙ্গে আসছে শক্তিশালী স্মার্টফোন OnePlus 9, লঞ্চের আগেই জেনে নিন এর বিশেষত্ব

প্রিমিয়াম স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ওয়ানপ্লাসের আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন OnePlus 9 মার্কেটে আসার আগেই ইন্টারনেটে যথেষ্ট চর্চিত হয়ে রয়েছে। কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি তাদের ওয়ানপ্লাস 9 সিরিজ আগামী বছর লঞ্চ করার পরিকল্পনা করছে। এই সিরিজে OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে OnePlus 9E ফোন‌ও পেশ করা হবে। এই সিরিজ লঞ্চের আগে OnePlus 9 এর স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। এক নজরে দেখে নিন OnePlus 9 এর ক‍্যামেরা সেন্সর ও চার্জিং ক‍্যাপাসিটির ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: নতুন বছরে ধামাকা করতে আসছে Samsung Galaxy A72 5G, দেখে নিন ডিজাইন

GizmoChina তে প্রকাশিত SlashLeaks এর রিপোর্ট অনুযায়ী OnePlus 9 এর ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল লাইনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। এই সেট‌আপে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে।

ক‍্যামেরা

এই রিপোর্টে বলা হয়েছে, OnePlus 9 এ OnePlus 8/8T এর তুলনায় বড় প্রাইমারি সেন্সর দেওয়া হবে যা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কাজ করবে। উল্লেখ্য OnePlus 8/8T তে 48 মেগাপিক্সেলের সেন্সর ছিল। এছাড়াও OnePlus 9 এ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও অটো ফোকাস ফিচারযুক্ত 12 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর থাকবে। এর আগে শোনা গিয়েছিল ওয়ানপ্লাস 9 সিরিজের স্মার্টফোনে Leica এর ক‍্যামেরা লেন্স ব‍্যবহার করা হবে, যার থেকে ধারণা করা যায় এই সিরিজের ফোনগুলির পিকচার কোয়ালিটি কেমন হবে।

আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo Y31, শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ

জানিয়ে রাখি কিছু দিন আগে জানা গিয়েছিল OnePlus 9 এ 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OnePlus 9 এর ক‍্যামেরা সেন্সর সম্পর্কে কিছু বলা হয়নি। এমনকি এই সিরিজ সম্পর্কেও কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি।

OnePlus 9 এর স্পেসিফিকেশন

জানা গেছে OnePlus 9 5G তে 120 হার্টস রিফ্রেশরেট ও HDR কন্টেন্টসহ 6.55 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লেতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড FHD+ ও 20:9 আসপেক্ট রেশিও দেখা যাবে। এই ফোনে 8 জিবি ও 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট দেওয়ার সম্ভাবনা আছে। তবে উল্লেখ্য এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে না। এই ফোনটি অক্সিজেন ওএসযুক্ত অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন