Home খবর শক্তিশালী স্ন‍্যাপড্রাগন 888 5G চিপসেটের সঙ্গে লঞ্চ হবে OnePlus 9 OnePlus 9 Pro, 23 মার্চ হবে ভারতে লঞ্চ

শক্তিশালী স্ন‍্যাপড্রাগন 888 5G চিপসেটের সঙ্গে লঞ্চ হবে OnePlus 9 OnePlus 9 Pro, 23 মার্চ হবে ভারতে লঞ্চ

ফ্ল‍্যাগশিপ কিলার ওয়ানপ্লাস ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 23 মার্চ তাদের ‘OnePlus 9’ সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজে OnePlus 9 এবং OnePlus 9 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। ওয়ানপ্লাসের এই ফোনদুটি কোম্পানি শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে তাদের হাইএন্ড সেগমেন্টে যোগ করবে। আজ ফোনদুটি লঞ্চের আগে স্বয়ং কোম্পানি জানিয়ে দিয়েছে OnePlus 9 এবং OnePlus 9 Pro তে 5জি কানেক্টিভিটি যোগ করা হবে এবং উভয় স্মার্টফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করবে।

লঞ্চ ডিটেইলস

প্রথমেই জানিয়ে রাখি OnePlus 9 এবং OnePlus 9 Pro ফোনদুটি আগামীকাল 23 মার্চ লঞ্চ করা হবে। এটি একটি গ্লোবাল লঞ্চ হতে চলেছে এবং এক‌ইভাবে দিনে কোম্পানির ‘ওয়ানপ্লাস 9’ সিরিজ বেশ কয়েকটি দেশে এক সঙ্গে পেশ করা হবে। 23 মার্চ ভারতীয় সময় সন্ধ্যা 7:30টার সময় লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং এই ইভেন্ট লাইভ দেখা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে।

স্পেসিফিকেশন

কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের আগামী OnePlus 9 এবং OnePlus 9 Pro ফোনদুটি সবচেয়ে শক্তিশালী এবং 5জি নেটওয়ার্ক সাপোর্টেড কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করবে। এই চিপসেট 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.84 গিগাহার্টস ক্লক স্পীডে পারফরম্যান্স দিতে সক্ষম। এই চিপসেট স্ন‍্যাপড্রাগন এক্স60 5জি মোডেম সাপোর্ট করে এবং এতে কোয়ালকমের স্পেক্ট্রা 580 আইএসপি ক‍্যামেরা ফিচার রয়েছে।

OnePlus 9 Pro ফোনটি সম্পর্কে জানা গেছে এতে 6.7 ইঞ্চির কোয়াড এইচডি+ এলটিপিআর ডিসপ্লে দেওয়া হবে যা 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত। এছাড়া এই ফোনে HDR10+ এবং 1300nits ব্রাইটনেস ফিচার থাকবে। অন‍্যদিকে OnePlus 9 ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।

কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটের সঙ্গে OnePlus 9 সিরিজে 12 জিবি পর্যন্ত র‍্যাম ও 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস 9 সিরিজে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এতে 65 ওয়াট ফাস্ট চার্জিঙের সঙ্গে 50 ওয়াট ওয়‍্যারলেস চার্জিং থাকবে। তবে ফোনগুলির সঠিক স্পেসিফিকেশন ও দাম জানার জন্য এখন 23 মার্চের অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন