Home টপ সংগ্রহ যেমন ডিজাইন তেমন ফিচার! জেনে নিন OnePlus Nord 2T 5G ফোনের 5টি সেরা ফিচার

যেমন ডিজাইন তেমন ফিচার! জেনে নিন OnePlus Nord 2T 5G ফোনের 5টি সেরা ফিচার

OnePlus কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন OnePlus Nord 2T লঞ্চ করার জন্য প্রস্তুত। এই মোবাইলটি আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় মার্কেটে এন্ট্রি নেবে, কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় ফোনটি টিজ করা শুরু করেছে। OnePlus Nord 2T স্মার্টফোনের সাথে কোম্পানি আবার ভারতীয় মার্কেটে তাদের ‘ফ্ল্যাগশিপ কিলার’ ডিভাইস লঞ্চ করতে চলেছে। এই OnePlus স্মার্টফোনটি খুব স্টাইলিশ লুকের পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হবে, যা একটি মিড-বাজেট মোবাইল ফোন হতে পারে। আপনি যদি 30-35 হাজারের মধ্যে একটি নতুন স্মার্টফোন পেতে চান তবে OnePlus Nord 2T একটি খুব ভাল অপশন হতে পারে। এই পোস্টে আপনাদের OnePlus Nord 2T স্মার্টফোনের সেরা 5 টি ফিচারের কথা জানাবো।

OnePlus Nord 2T 5G 5 সেরা ফিচার

 

80W SUPERVOOC ফাস্ট চার্জিং

OnePlus Nord 2T এর একট অন্যতম বড় ফিচার হল এর ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ফোনটি লঞ্চের আগে কোম্পানি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে OnePlus Nord 2T স্মার্টফোনটি 80W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। OnePlus দাবি করেছে যে এই চার্জিং টেকনোলজির সাহায্যে এই মোবাইল ফোনটি মাত্র 15 মিনিট চার্জে সারাদিন চলবে।

4,500mAh ব্যাটারি

80W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজির পাশাপাশি, এই মোবাইল ফোনটিতে একটি শক্তিশালী ব্যাটারিও রয়েছে। OnePlus Nord 2T 4,500mAh ব্যাটারি সাপোর্ট করবে। ফাস্ট চার্জিং টেকনোলজির সাহায্যে,এই বড় ব্যাটারিটি কয়েক মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। অন্যদিকে, একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ইউজাররা চার্জার ছাড়াই সারাদিন এই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন।

50MP Sony IMX766 সেন্সর

ফটোগ্রাফির জন্য OnePlus Nord 2T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরা সেটআপে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স থাকবে, যা Sony IMX766 সেন্সর হবে। কোম্পানি তাদের এই মোবাইল ফোনটিকে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন টেকনোলজির সাপোর্ট দিয়েছে, এই ফোনের ভিডিও রেকর্ডিং কোয়ালিটিও বেশ ভালো। আশা করা হচ্ছে যে এই মোবাইল ফোনটি 32MP Sony IMX615 সেলফি সেন্সর সহ লঞ্চ হবে।

MediaTek Dimensity 1300

OnePlus Nord 2T স্মার্টফোনটি MediaTek Dimensity 1300 চিপসেটে লঞ্চ হবে। 5G-এর শক্তি সম্পন্ন এই চিপসেটটি 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3 GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসরের সাথে কাজ করে। এই স্মার্টফোনটি 9-core Arm Mali GPU সাপোর্ট করে। এই MediaTek চিপটি HyperEngine 5.0 গেমিং টেকনোলজিতে তৈরি করা হয়েছে, যা ভারী গেমিংয়ের সময়ও ফোনকে ঠান্ডা রাখে এবং স্মুথ প্রসেসিং এর অনুভূতি দেয়। এই চিপসেটটি তার চমৎকার AI পারফরম্যান্সের জন্যও পরিচিত।

90Hz AMOLED ডিসপ্লে

OnePlus কোম্পানি এখনও তাদের অফিসিয়াল ভারতীয় সাইটে ফোনটির ডিসপ্লে সম্পর্কে কোনও তথ্য দেয়নি। তবে আন্তর্জাতিক মার্কেটের কথা বললে, OnePlus Nord 2T স্মার্টফোনটি 6.43 ইঞ্চি বড় FullHD+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি যা 90Hz রিফ্রেশ রেট এ কাজ করে। এই ফোনের স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি দেওয়া হয়েছে যা Corning Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড। সম্ভবত OnePlus Nord 2T ভারতেও এইসব স্পেসিফিকেশনগুলির সাথে লঞ্চ হবে।