লঞ্চের আগেই লিক হল OnePlus Nord 3 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • এই ফোনট 30 হাজার টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হবে।
  • এই ফোনে Alert Slider দেওয়া হবে।
  • এই ফোনে IR Sensor দেখা যাবে।

OnePlus খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে তাদের ‘Nord’ সিরিজের নতুন স্মার্টফোন OnePlus Nord 3 5G লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই এই মোবাইল ফোনের একাধিক লিক রিপোর্ট সামনে এসেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো অফিসিয়াল কোনো তথ্য জানানো হয়নি। সম্প্রতি একটি লিক রিপোর্টে OnePlus Nord 3 5G ফোনের দামও প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল নতুন Realme Narzo N53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

OnePlus Nord 3 5G ফোনের দাম

টিপস্টার যোগেশ ব্রার OnePlus Nord 3 5G ফোনটির সম্পর্কে একটি বড় লিক শেয়ার করেছেন। টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন যে Nord 3 5G ফোনের দাম 30,000 থেকে 32,000 টাকার মধ্যে থাকবে। এটি Nord 3 5G ফোনের বেস ভেরিয়েন্টের দাম হবে। এর আগে সামনে আসা একটি লিক রিপোর্ট অনুসারে এই OnePlus ফোনের টপ ভেরিয়েন্টের দাম 40 হাজার পর্যন্ত যেতে পারে।

OnePlus Nord 3 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.74″ 1.5K AMOLED
  • 120Hz রিফ্রেশরেট

লিক রিপোর্ট অনুসারে OnePlus Nord 3 5G ফোনটি একটি বড় 6.74-ইঞ্চি স্ক্রিনে লঞ্চ করা হবে। এটি একটি পাঞ্চ হোল স্টাইলের ডিসপ্লে হবে যা 1.5K পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে। লিক অনুসারে এই OnePlus ফোনটি AMOLED প্যানেলে নির্মিত হবে এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। আরও পড়ুন: ভারতে ব্যান হল 36 লাখ WhatsApp অ্যাকাউন্ট, জেনে নিন কারণ!

  • 16GB RAM
  • MediaTek Dimensity 9000

এই মোবাইল ফোনটি একটি Android 13 বেসড OxygenOS 13-এ লঞ্চ করা যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী প্রসেসরের জন্য Nord 3 5G ফোনে MediaTek Dimensity 9000 octa-core প্রসেসর দেওয়া হবে। টিপস্টারের মতে এই ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যার মধ্যে 12GB RAM এবং 16GB RAM থাকবে। লিক রিপোর্টে ফোনের 128GB স্টোরেজ ভেরিয়েন্টের কথাও সামনে এসেছে।

  • 50MP রেয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা

OnePlus Nord 3 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে, যা 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং 2 মেগাপিক্সেল থার্ড সেন্সরের সাথে কাজ করবে। ফোনের ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। আরও পড়ুন: ভারতীয় সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Vivo Y02t স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

  • 5,000mAh ব্যাটারি
  • 80W ফাস্ট চার্জিং

লিক রিপোর্ট অনুযায়ী OnePlus Nord 3 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। বড় ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে 80W ফাস্ট চার্জিং টেকনোলজিও থাকবে, যা কয়েক মিনিটের মধ্যে ফোনটিকে সম্পূর্ণ চার্জ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here