OnePlus তাদের নতুন পারফরমেন্স ফোকাস স্মার্টফোন OnePlus Turbo Pro নামে লঞ্চ করতে পারে। টিপস্টার Digital Chat Station জানিয়েছে এই বছরের শেষের দিকে ফোনটি পেশ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 185Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 1.5K ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 10,000mAh পর্যন্ত ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম এবং ফিচার সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। নিচে আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus Turbo Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক অনুযায়ী আপকামিং OnePlus Turbo Pro ফোনটিতে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন এবং 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে, ফলে ফাস্ট এবং স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য OnePlus Turbo Pro ফোনটিতে Qualcomm এর SM8845 Pro প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি। এখনও পরজপ্নত অফিসিয়ালি এই প্রসেসর লঞ্চ করা হয়নি। অন্যান্য লিক অনুযায়ী ফোনটি Snapdragon 8 Gen 6 বা Snapdragon 8 Gen 5 Pro নামে বাজারে লঞ্চ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য OnePlus Turbo Pro ফোনটিতে বড় সেন্সর সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে ফোনের সেন্সর সাইজ এবং অন্যান্য ক্যামেরা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসেনি।
OnePlus Turbo Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি। লিক অনুযায়ী কমপক্ষে ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে ইঞ্জিনিয়রিং স্যাম্পেল 10,000mAh পর্যন্ত ব্যাটারি সহ টেস্টিং করা হয়েছে। আপকামিং ফোনের সঠিক ব্যাটারি ক্যাপাসিটি জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।
OnePlus Turbo Pro ফোনের সঙ্গে একটি এক্সটারনাল কুলিং ফ্যান অ্যাক্সেসরিজও পেশ করা হতে পারে। এটি সম্ভবত কোনো বিশেষ কেসের মাধ্যমে ফোনের সঙ্গে অ্যাটাচ করা যাবে। এটির দৌলতে ফোনটি মোবাইল গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে।
কবে লঞ্চ হতে পারে OnePlus Turbo Pro?
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই বছরের শেষের দিকে OnePlus Turbo Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানি এই ফোনটি OnePlus Turbo Pro না কি অন্য কোনো নামে পেশ কমবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি এই ফোনটি চীনের বাইরে আদৌ সেল করা হবে কি না সেই ব্যাপারেও নিশ্চিত কোনো তথ্য নেই।
আগামী কয়েক মাসের মধ্যে যারা গেমিং বা শক্তিশালী পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা OnePlus Turbo Pro ফোনটির অফিসিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আপকামিং ফোনটি মিড বাজেট রেঞ্জে দারুণ অপশন হতে পারে।
