ওয়েবসাইটে লিস্টেড হল OPPO-এর সস্তা 4GB RAM যুক্ত স্মার্টফোন OPPO A16, শীঘ্রই লো বাজেটে হবে লঞ্চ

প্রায় দুই মাস ধরে টেক জগতে বিভিন্ন লিক রিপোর্টের মাধ্যমে OPPO A16 এর নাম ছেয়ে আছে। ইতিমধ্যে ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে সার্টিফাইড হয়ে গেছে এবং বিভিন্ন টিপস্টার ফোনটির ছবিও শেয়ার করেছেন। বিভিন্ন লিক থেকে OPPO A16 এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেলেও এখনও পর্যন্ত কোম্পানি তাদের এই ‘এ’ সিরিজের আগামী ফোনটি কবে মার্কেটে লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু জানায়নি। এদিকে আজ OPPO A16 ফোনটি Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, যার ফলে ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে।

ব্লুটুথ এস‌আইজি সাইটে OPPO A16 ফোনটি CPH2269 এবং CPH2275 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই সাইটে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে লিস্টিং ফোনটির লঞ্চ আরও এগিয়ে আসার ঈঙ্গিত করছে। এই ফোনে ব্লুটুথ 5.1 থাকবে এবং জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের শুরুতে OPPO A16 ফোনটি মার্কেটে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

OPPO A16 এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া বিভিন্ন লিক অনুযায়ী OPPO A16 ফোনটি কালার ওএস 11.1 যুক্ত অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি25 চিপসেটে রান করবে। কোম্পানি তাদের OPPO A16 ফোনটি 3 জিবি এবং 4 জিবি র‍্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করতে পারে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A16 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। ফোটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে, তবে এই সেট‌আপের ক‍্যামেরা সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি। লিক অনুযায়ী ফোনটি Black, White, Blue ও Beige কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

OPPO Reno 6 এবং OPPO Reno 6 Pro এর ভারতীয় দাম

গতকাল কোম্পানি ভারতে তাদের ‘OPPO Reno 6’ সিরিজের OPPO Reno 6 এবং OPPO Reno 6 Pro ফোনদুটি একটি করে ভেরিয়েন্টে পেশ করেছে। এর মধ‍্যে OPPO Reno 6 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 29,990 টাকা। অন‍্যদিকে OPPO Reno 6 Pro ফোনটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের সঙ্গে 39,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এর মধ্যে OPPO Reno 6 Pro ফোনটি আগামী 20 জুলাই থেকে সেল করা হবে এবং OPPO Reno 6 এর সেল শুরু হবে 29 জুলাই থেকে। ফোন দুটি শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি কোম্পানির শোরুম ও পার্টনার স্টোর থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here