কয়েক দিন আগে আমরা একটি এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে চাইনিজ স্মার্টফোন কোম্পানি ওপ্পোর ‘এ’ সিরিজের আপকামিং স্মার্টফোন OPPO A16K এর রেন্ডার ইমেজ শেয়ার করেছিলাম। ফোনটির ডিজাইন ও লুক সম্পর্কে বলার সময় আমরা আরও জানিয়েছিলাম এই ফোনটি 10,000 টাকা বাজেটে লঞ্চ করা হবে। আজ অবশেষে কোম্পানি তাদের OPPO A16K ফোনটি টেক জগতে লঞ্চ করে দিয়েছে। আপাতত এই ফোনটি ফিলিপিন্সের মার্কেটে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন্যান্য মার্কেটে সেল করা হবে।
OPPO A16K এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের OPPO A16K ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটি 3ডি স্লিক ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে ওয়াটারড্রপ নচ যোগ করা হয়েছে। কোম্পানি এর নাম রেখেছে আইকেয়ার স্ক্রিন। এই ফোনটি মাত্র 7.9 এমএম চওড়া।
OPPO A16K ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম সহ কালার ওএস 11.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজন হলে এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানোর সুবিধা আছে।

ফোটোগ্ৰাফির জন্য OPPO A16K তে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 4জি ভোএলটিই ও ডুয়েল সিম সাপোর্টেড OPPO A16K তে পাওয়ার ব্যাকআপের জন্য 4,230 এমএএইচের ব্যাটারি যোগ করা হয়েছে।
OPPO A16K এর দাম
ফিলিপিন্সের মার্কেটে OPPO A16K ফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেখানে এই ফোনটি PHP 6,999 অর্থাৎ ভারতীয় দরে প্রায় 10,300 টাকা দামে সেল করা হবে। ফিলিপিন্সে OPPO A16K ফোনটি Black, White ও Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটেও এই ফোনটি লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









