Home খবর গুগল প্লে কনসোলে লিস্টেড হল OPPO A5 এর গ্লোবাল মডেল, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

গুগল প্লে কনসোলে লিস্টেড হল OPPO A5 এর গ্লোবাল মডেল, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

শীঘ্রই OPPO তাদের OPPO A5 ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি Google Play Console আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া মডেলের তুলনায় কিছুটা আলাদা হতে পারে। এই লিস্টিঙের মাধ্যমে OPPO A5 5G ফোনের ফ্রন্ট ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন জানা গেছে।

OPPO A5 5G এর গুগল প্লে কনসোল ডিটেইলস

এখনও পর্যন্ত OPPO A5 5G গ্লোবাল মডেল সম্পর্কে এইসব তথ্য প্রকাশ্যে এসেছে। তবে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি চীনে ভার্সনের তুলনায় সম্পূর্ণ আলাদা হতে চলেছে। চীনের মডেলে 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 6,500mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই নতুন ফোনটি OPPO A3 5G ফোনের সাক্সেসার হবে। বর্তমানে ভারতে ফোনটি 14,999 টাকা দামে সেল করা হয়। এখনও পর্যন্ত OPPO A5 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। পরবর্তী সময়ে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।