পাকিস্তানের বাজারে OPPO তাদের নতুন মিড-রেঞ্জে OPPO A6 4G স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট এবং দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। বাজারে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। ব্র্যান্ডের ফোনটিতে বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ ডাস্ট-ওয়াটার প্রোটেকশন দেওয়া হয়েছে। এর ফলে ইউজারদের জন্য ফোনটি ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A6 4G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OPPO A6 4G স্মার্টফোনটিতে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1125 নিটস পীক ব্রাইটনেস ও 90.6% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। OPPO তাদের ফোনটিতে 60-মাস ফ্লুয়েন্সি প্রোটেকশন দিয়েছে, এর ফলে দীর্ঘমেয়াদী স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।
OPPO A6 4G স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে। এতে Adreno 610 GPU রয়েছে। এই স্মার্টফোনটি Android 15 এবং ColorOS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3900mm² SuperCool VC সিস্টেম যোগ করা হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনটি ব্যাবহারের পরও ফোনটি গরম হবে না।
ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A6 4G ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ও রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ এবং 5-বছর ব্যাটারি হেলথ পাওয়া যায়।
OPPO A6 4G ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, প্রোক্সিমিটি সেন্সর, অ্যাবিয়েন্ট লাইট সেন্সর, E-কম্পাস, GPS, GLONASS এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে।এই স্মার্টফোনটির থিকনেস 8.61mm এবং ওজন 215 গ্রাম রাখা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, OTG, ব্লুটুথ 5.0, WiFi 5 এবং মাইক্রোSD কার্ড স্লট ফিচার যোগ করা হয়েছে,।
OPPO A6 4G ফোনটির 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম PKR 54,999 (প্রায় 17,000 টাকা) রাখা হয়েছে। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট PKR 59,999 (প্রায় 19,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Aurora Gold এবং Sapphire Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
যারা বড় ব্যাটারি, ভালো ক্যামেরা, মজবুত বিল্ড এবং দীর্ঘমেয়াদী টেকসই স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের কাছে OPPO A6 4G ফোনটি আকর্ষণীয় অপশন। এই ফোনটি বাজারে Samsung Galaxy M15, realme C75 5G এবং Redmi 15 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং শক্তিশালী প্রোটেকশন সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য OPPO A6 4G ফোনটি সেরা অপশন। তবে যেসব ইউজাররা 5G সাপোর্টেড ফোন খুঁজছেন, তাঁরা বাজারে অন্যান্য অপশন দেখতে পারেন।
