Home খবর 2,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে OPPO A6x 5G ফোনের দাম, স্টার্টিং প্রাইস এখন 20,999 টাকা

2,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে OPPO A6x 5G ফোনের দাম, স্টার্টিং প্রাইস এখন 20,999 টাকা

OPPO ভারতে তাদের বাজেট 5G স্মার্টফোন OPPO A6x ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই প্রাইস হাইকের ফলে ফোনটির প্রাথমিক দাম 20,999 টাকায় পৌঁছেছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনের তিনটি RAM ও স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতিমধ্যে অফলাইন মার্কেটে এই দাম কার্যকর করে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি অনলাইন প্ল্যাটফর্মেও এই প্রাইস হাইক জারি করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম সম্পর্কে।

OPPO A6x ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে OPPO A6x ফোনটির তিনটি স্টোরেজ ভেরিয়েন্টের দাম‌ই পরিবর্তন করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বানানো হয়েছে এবং বাকি দুটি মডেলের দাম 2,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

OPPO A6x ফোনের 4GB + 64GB মডেলের দাম আগে 19,999 টাকা ছিল। এবার এই দাম বাড়িয়ে 20,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 1,000 টাকা বেড়েছে। ফোনটির 4GB + 128GB মডেলের দাম 23,999 টাকা থেকে বাড়িয়ে 25,999 টাকা করে দেওয়া হয়েছে। এই মডেলটি 2,000 টাকা দামী হয়ে গেছে।

OPPO A6x ফোনের 6GB + 128GB টপ মডেল কেনার জন্য এখন থেকে ইউজারদের 26,999 টাকার বদলে 28,999 টাকা দাম দিতে হবে। অর্থাৎ এই মডেলটির দাম‌ও 2,000 টাকা বেড়ে গেছে।

কোম্পানির পক্ষ থেকে OPPO A6x ফোনের দাম বাড়ানোর কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বিগত কয়েক মাস ধরে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির কারণে স্মার্টফোনের দাম বেড়ে চলেছে। জানিয়ে রাখি এর আগেও এই ফোনটির দাম বাড়ানো হয়েছিল। ওপ্পো ছাড়াও বিভিন্ন কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইউজারদের ভেবেচিন্তে স্মার্টফোন কেনা উচিৎ।

OPPO A6x 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। গেমিঙের সময় স্মুথ এক্সপেরিয়েন্সের জন্য OPPO A6s 5G ফোনে Luminous Rendering Engine এবং Trinity Engine যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে ARM Mali-G57 GPU রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে, যা 1125nits ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য OPPO A6x 5G ফোনে 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

যেসব ইউজাররা 20,000 টাকার কাছাকাছি দামে 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা নতুন দামে OPPO A6x ফোনটি কেনার আগে অন্য ব্র্যান্ডের স্মার্টফোন দেখতে পারেন। এছাড়া আসন্ন দীপাবলির সেলের জন্য অপেক্ষা করতে পারেন।