4 জিবি র‍্যাম ও 4,230 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল ওপ্পো এ7এন, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ওপ্পো তাদের নতুন স্মার্টফোন ওপ্পো এ7এন মিড রেঞ্জ ক‍্যাটাগরিতে লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানি তাদের ঘরোয়া মার্কেটে লঞ্চ করেছে। ডিভাইসটির লঞ্চ কিছুটা রেখেঢেকেই করা হয়েছে। কোম্পানি এর আগে ভারতীয় মার্কেটে ওপ্পো এ7 লঞ্চ করেছে।

খুব তাড়াতাড়ি লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ20ই, কম দামের সঙ্গে থাকবে শক্তিশালী ফিচার

দাম ও সেল
ওপ্পো এ7এনের দাম 1,499 ইউয়ান (প্রায় 15,289 টাকা) রাখা হয়েছে। ফোনটি লেক লাইট গ্ৰিন কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এর সেল সম্পর্কে কিছু জানায়নি।

স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো এ7এন ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে “ভি” শেপের ওয়াটারড্রপ নচ আছে। এতে 1520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। ওপ্পো এ7এন অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কালার ওএস 5.2 সহ পেশ করা হয়েছে যার সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 প্রসেসর দেওয়া হয়েছে।

ভোডাফোন আরও একবার আনল 50 ও 100 টাকার প্রিপেইড প্ল‍্যান‌, জেনে নিন লাভ

কোম্পানি ওপ্পো এ7এনে 4 জিবি র‍্যাম দিয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোটোগ্ৰাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ওপ্পো এ7এনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ওপ্পো এ7এন একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওপ্পোর এই নতুন ফোনে 4,230 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করূন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here