Home খবর OPPO F27 সিরিজের পোস্টারে দেখা গেল লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস

OPPO F27 সিরিজের পোস্টারে দেখা গেল লঞ্চ ডেট, জেনে নিন ডিটেইলস

OPPO ভারতের বাজারে তাদের এফ27 সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই সিরিজের অধীনে OPPO F27 এবং OPPO F27 Pro এবং OPPO F27 Pro Plus এই তিনটি স্মার্টফোন পেশ করতে পারে। ভারতীয় ইউজারদের জন্য বিশেষভাবে এই প্রথম প্রো মডেলে IP69 রেটিং ফিচার দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণার আগেই পোস্টারের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO F27 সিরিজের লঞ্চ ডেট (লিক)

জানিয়ে রাখি OPPO F27 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই ফোনের ডিজাইন গত মাসে লঞ্চ হওয়া ওপ্পো এ3 প্রো ফোনের মতোই। এই ফোনটি IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছিল। তাই OPPO F27 Pro ফোনটি ওপ্পো এ3 প্রো ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতে তিনটি মডেল লঞ্চের সম্ভাবনা আছে, তাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না কোন ফোনটি ওপ্পো এ3 প্রো ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।

OPPO F25 Pro এর স্পেসিফিকেশন

এই বছর ফেব্রুয়ারি মাসে OPPO F25 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।