OPPO তাদের ভারতীয় ফ্যানদের জন্য দেশের বাজারে নতুন ‘F35’ সিরিজ পেশ করে দিয়েছে। এই সিরিজের অধীনে OPPO F35 এবং OPPO F35 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। সিরিজের প্রো মডেল অর্থাৎ OPPO F35 Pro ফোনে 50MP সেলফি ক্যামেরা, 8000mAh ব্যাটারি, 8GB RAM এবং MediaTek Dimensity 7360 Max প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO F35 Pro ফোনের ক্যামেরা
OPPO F35 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটির নাম Ultra-Wide Natural Selfie Camera রাখা হয়েছে। এই ক্যামেরাতে f/2.0 অ্যাপার্চার, 100° FoV এবং NaturalTone 2.0 ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO F35 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা সেটআপ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
OPPO F35 Pro ফোনের স্পেসিফিকেশন
এই ফোনে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি OPPO F35 Pro ফোনের পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 450ppi পিক্সেল ডেনসিটি এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য AGC DT-Star D+ প্রোটেকশন রয়েছে।
OPPO F35 Pro ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7360 Max চিপসেট দেওয়া হয়েছে। 4nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।
গেমিং ও হেভি প্রসেসিঙের সময় OPPO F35 Pro ফোনটিকে ঠান্ডা রাখার জন্য 5000mm SuperCool Vapor Chamber কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 72 মাসের ফ্লুয়েন্সি এক্সপেরিয়েন্স দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছে। এই ফোনে RAM Expansion টেকনোলজি রয়েছে, ফলে ফোনটির Physical RAM এর সঙ্গে Virtual RAM যুক্ত হয়ে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
OPPO F35 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আমাদের টেস্টে এই ফোনটি 17 ঘন্টা, 15 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
এই ফোনে ড্যামেজ-প্রুফ 360 ডিগ্রি Armour Body রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য OPPO F35 Pro ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6 এবং Bluetooth 5.4 যোগ করা হয়েছে।
OPPO F35 Pro ফোনের দাম
OPPO F35 Pro ফোনের বেস মডেলে 6GB RAM ও 128GB Storage রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 45,999 টাকা। এই 5G ফোনের 8GB RAM ভেরিয়েন্ট 128GB ও 256GB স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 49,999 টাকা এবং 54,999 টাকা রাখা হয়েছে। আগামী 11 অক্টোবর থেকে এই ফোনটি Sunrise Orange, Wave Blue এবং Twilight Brown কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 10% ডিসকাউন্ট দেওয়া হবে।
