OPPO ভারতের বাজারে তাদের ‘এফ’ সিরিজের দশম বর্ষপূর্তি উপলক্ষে কোম্পানির OPPO F35 সিরিজের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 5 অক্টোবর, 2026 ভারতে F35 সিরিজ পেশ করা হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই সিরিজের ফোনগুলির নাম ঘোষণা করা হয়নি, তবে এই সিরিজের অধীনে OPPO F35 এবং OPPO F35 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কোম্পানি জানিয়েছে এই সিরিজে 50MP আলট্রা ওয়াইড ন্যাচারাল সেলফি ক্যামেরা দেওয়া হবে। এতে 100° FoV পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং সিরিজের ডিটেইলস সম্পর্কে।
OPPO F35 Series এর সেলফি ক্যামেরা
আপকামিং OPPO F35 সিরিজে কোম্পানির পক্ষ থেকে অসাধারণ সেলফি এক্সপেরিয়েন্স দেওয়া হবে।
ফোনটিতে 50MP Ultra-Wide Natural Selfie Camera থাকবে। এই ক্যামেরাতে 100° FOV সাপোর্ট করবে। গ্রুপ সেলফির ক্ষেত্রে এই ফিচার সবচেয়ে বেশি উপযোগী হয়ে উঠবে। কারণ এই ক্যামেরা একই ফ্রেমে একাধিক মানুষ ক্যাপচার করতে পারবে। কারণ এই ক্যামেরা একই ফ্রেমে একাধিক মানুষ ক্যাপচার করতে পারবে।
ক্যামেরার সঙ্গে NaturalTone 2.0 ফিচারও দেওয়া হবে। এই ফিচারের সাহায্যে ন্যাচারাল স্কিন টোন উপভোগ করা যাবে। এছাড়া F35 Series এর Pro মডেলের ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী তাঁরা OPPO F35 সিরিজের সঙ্গে ‘F’ সিরিজের সেলফি-ফোকাস প্যাটার্ন এবার গ্ৰুপ এক্সপেরিয়েন্সের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। এই আপকামিং সিরিজের Group Selfie Expert ফিচার একই ফ্রেমে একাধিক মানুষ এবং তাদের এক্সপ্রেশন ক্যাপচার করতে পারবেন।
OPPO F35 Series এর ডিজাইন
আপকামিং OPPO F35 Series এর ফোনদুটিতে স্লিম এবং ফ্ল্যাট প্রোফাইল ডিজাইন দেওয়া হবে। ইমেজে একটি বেস ভেরিয়েন্ট OPPO F35 এবং OPPO F35 Pro মডেল দুটি দেখা গেছে। ফোনদুটি আলাদা-আলাদা কালার অপশনে প্রকাশ্যে এসেছে। এতে একটি অরেঞ্জ এবং অন্যটি লাইট ব্লু/সিলভার কালার অপশন রয়েছে। ফোনদুটির ব্যাক প্যানেলে হালকা টেক্সচার দেখানো হয়েছে। ফলে ফোনটি ইউনিক ডিজাইন সহ লঞ্চ করা হবে।
আপকামিং দুটি ফোনের রেয়ার প্যানেলের উপরের অংশে অন্যধরনের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়েল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ রয়েছে। ফোনদুটির সাইডে ফ্ল্যাট ফ্রেম দেখা গেছে। অরেঞ্জ মডেলের ফ্রেমে একই কালার দেখানো হয়েছে। তবে ব্লু মডেল সিলভার টোনে লঞ্চ করা হবে। ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে। উভয় মডেল স্লিম, ফ্ল্যাট এবং প্রিমিয়াম ডিজাইনে পেশ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে OPPO F35 Series সম্পর্কে এখনও পর্যন্ত এই তথ্য প্রকাশ্যে এসেছে। আগামী দিনে আপকামিং ফোনগুলির ডিটেইলস শেয়ার করা হবে বলে আশা করা হচ্ছে। তবে আগের লিকের মাধ্যমে এই ফোনের সংক্রান্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
লিক হল OPPO F35 সিরিজের স্পেসিফিকেশন
OPPO F35 Pro 5G ফোনটিতে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। অন্যদিকে OPPO F35 5G ফোনটি 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। মজবুতির জন্য দুটি ফোনে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হতে পারে।
OPPO F35 Pro ফোনটিতে 10000mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং দেওয়া হতে পারে। একইসঙ্গে OPPO F35 5G ফোনে 8000mAh ব্যাটারি থাকতে পারে। প্রসেসিঙের জন্য OPPO F35 সিরিজের ফোনদুটিতে Snapdragon 4 সিরিজের প্রসেসর যোগ করা হতে পারে।
যেসব ইউজাররা OPPO F35 Series এর ফোনগুলি কিনতে চাইছেন, তারা আগামী 5 অক্টোবর আপকামিং সিরিজের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য অপেক্ষা করতে পারেন।










