গতকাল ভারতের ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে একটি নতুন নাম যুক্ত হয়েছে। টেক ব্র্যান্ড OPPO তাদের নতুন ফোল্ডেবল ফোন Find N3 Flip লঞ্চ করেছে। এই ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হয়েছে। এই ফোনের দাম, সেল, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। এছাড়া ভারতীয় মার্কেটে উপস্থিত এই ফোনের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী সম্পর্কেও এই পোস্টে আলোচনা করা হল। আরও পড়ুন: অনলাইন ফ্রডের শিকার আফতাব শিবদাসানি, দেড় লক্ষের লক্সা, জেনে নিন বাঁচার উপায়
OPPO Find N3 Flip এর দাম
ভারতের বাজারে OPPO Find N3 Flip ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 12GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 94,999 টাকা। গতকাল অর্থাৎ 12 অক্টোবর থেকে এই ফোনের প্রিবুকিং শুরু হয়েছে এবং ফোনটির সেল শুরু হবে আগামী 22 অক্টোবর থেকে।
OPPO Find N3 Flip এর অফার
কোম্পানির পক্ষ থেকে OPPO Find N3 Flip ফোনের দামে SBI, ICICI, Kotak, HDB ও IDFC First Bank এর সঙ্গে OneCard এবং Bajaj Finserv ইউজারদ্র 12,000 টাকা ক্যাশব্যাক দিচ্ছে। এই স্কিমে ফোনটি 24 মাসের নো ক্স্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে। এছাড়া ওপ্পো ইউজাররা 8,000 টাকার Exchange Bonus পর্যন্ত পাবেন। আরও পড়ুন: Cricket World Cup উপলক্ষে Airtel এর উপহার! ডেটার সঙ্গে ফ্রি পাবেন কল
OPPO Find N3 Flip এর ছবি
OPPO Find N3 Flip এর ডিজাইন
- ফোনের বাইরের স্ক্রিন যেটিকে সেকেন্ডারি ডিসপ্লে বা Cover Display বলা হচ্ছে সেটি আয়তাকার শেপে দেওয়া হয়েছে।
- ফোনটি ওপরের দিক থেকে মাঝ বরাবর ভাঁজ হয়। ফলে ফোনটি ভার্টিক্যালি লম্বা এবং হরাইজন্টালি চওড়া হয়ে যায়।
- এই কভার ডিসপ্লের সাইডে তিনটি সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত।
- OPPO Find N3 Flip এর রেয়ার ক্যামেরা মডিউলটি রেউন্ড রিং শেপে এবং Hasselblad ব্র্যান্ডিং সহ দেওয়া হয়েছে।
- ফোনের ব্যাক প্যানেলে 3ডি কার্ভ ডিজাইন রয়েছে।
- ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে, একইভাবে বাঁদিকের প্যানেলে শর্টকাট বাটন অবস্থিত।
- এই ফোনের নিচের প্যানেলে ইউএসবি পোর্ট, স্পিকার এবং সিম ট্রে রয়েছে।
- ফোনটি Moonlight Muse, Mist Rose এবং Mirror Night কালারে পেশ করা হয়েছে।
OPPO Find N3 Flip এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: OPPO Find N3 Flip ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.80 ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে 3.36 ইঞ্চির এমোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 অক্টাকোর প্রসেসর রয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি715 জিপিইউ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপ্পল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স890 প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল ওয়ালত্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Find N3 Flip ফোনে 4,300 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোল্ডেবল ফোনটি 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5জি ও 4জির পাশাপাশি এনএফসি ফিচার রয়েছে।
OPPO Find N3 Flip এর প্রতিদ্বন্দ্বী
কিছুদিন আগে ভারতে মাত্র 54,999 টাকা দামে Tecno Phantom V Flip লঞ্চ করা হয়েছিল। একইভাবে মোটোরোলা ভারতের বাজারে তাদের Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra ফোনদুটি লঞ্চ করেছে এবং ফোনদুটি যথাক্রমে 49,999 টাকা এবং 79,999 টাকা দামে সেল করা হচ্ছে। দামের দিক থেকে এই তিনটি ফোনই Find N3 Flip ফোনটিকে টেক্কা দিতে পারে। অন্যদিকে Samsung Galaxy Z Flip 5 ফোনটি এই ক্যাটাগরির সবচেয়ে দামী ও শক্তিশালী ফোন, যা আগে থেকেই এই সেগমেন্টের টপে উঠে রয়েছে। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: দেখে নিন DSLR এবং ML ক্যামেরার বেস্ট ডিল
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









