খুব তাড়াতাড়ি OPPO তাদের ফোল্ডেবল OPPO Find N6 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে কমিং সুন টিজার পেশ করা হয়েছে। কোম্পানির টিজারে “Smooth Sailing” ট্যাগলাইন লেখা হয়েছে, অর্থাৎ এবার ফোল্ডেবল স্মার্টফোনের সবচেয়ে বড় সমস্যা ক্রিজ আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়েছে। টিজারের মাধ্যমে হালকা এবং কম ক্রিজ দেখা গেছে। এটি সবচেয়ে বড় আপগ্রেড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find N6 ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
ফোল্ডেবল স্মার্টফোনের ক্রিজ আগাগোড়া ইউজারদের অন্যতম চিন্তার কারণ হয়ে থাকে। এটি যেমন সব সময় দেখা যায়, আবার স্ক্রিন ব্যাবহার করার সময় হাতেও ধরা পড়ে। এর আগে OPPO এর OPPO Find N5 ফোনটিতে প্রায় 0.15mm কম ক্রিজ দেওয়া হয়েছিল। এবার আপকামিং Oppo Find N6 ফোনটি আগের তুলনায় আরওব উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আনফোল্ড স্ক্রিনে দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।
এখনও পর্যন্ত অফিসিয়ালি এইসব তথ্য প্রকাশ্যে এসেছে, তবে লিক রিপোর্ট এবং রেগুলারিটি ফাইলিং অনুযায়ী Oppo Find N6 ফোনটি দুটি ভার্সনে লঞ্চ করা হতে পারে। এর মধ্যে একটি মডেলে Beidou স্যাটেলাইট সাপোর্ট করতে পারে। বেসিক এবং স্যাটেলাইট ভার্সন AI স্টাইলাস সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh বড় ব্যাটারি এবং 80W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
এই ফোনটিতে প্রায় 8.12 ইঞ্চির ইননার ফোল্ডিং ডিসপ্লে এবং 6.62 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। অর্থাৎ এটি বুক-স্টাইল ফোল্ডেবল ডিজাইন সহ পেশ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ অপশন থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটির ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সর, আল্ট্রাওয়াইড লেন্স, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং মাল্টিস্পেকট্রাল সেন্সর যোগ করা হতে পারে।
চীনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসা ছবিগুলিতে ফোনটির সঙ্গে ম্যাগনেটিক অ্যাকসেসরিজও দেখানো হয়েছে। এর মধ্যে স্ট্যান্ড, প্রোটেক্টিভ কেস, কার্ড হোল্ডার এবং পাওয়ার ব্যাংক রয়েছে। রিপোর্ট অনুযায়ী আগামী 17 মার্চ OPPO Find N6 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। এরপর সিলেক্টেড গ্লোবাল বাজারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। ভারতে 2023 সালের OPPO Find N3 Flip ফোনটি লঞ্চের পর, OPPO এর আর কোনো ফোল্ডেবল ফোন পেশ করা হয়নি। তাই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে।
যারা চীনের ইউজার এবং বুক স্টাইল ফোল্ডেবল ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। প্রিম্যাম রেঞ্জের ফোনটিতে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি Samsung এবং Honor ব্র্যান্ডের ফোল্ডেবল ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।











