Home খবর কনফার্ম হল OPPO Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট, থাকবে 200MP ক্যামেরা এবং 8,000mAh ব্যাটারি

কনফার্ম হল OPPO Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট, থাকবে 200MP ক্যামেরা এবং 8,000mAh ব্যাটারি

OPPO এর পক্ষ থেকে Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির অফিসিয়াল গ্লোবাল চ্যানেলের মাধ্যমে জানা গেছে আগামী 21 অক্টোবর Find X10 সিরিজ গ্লোবাল বাজারে পেশ করা হবে। Mallorca, Spain এ আপকামিং ফোনের গ্লোবাল লঞ্চ ইভেন্ট আয়োজন করা হবে। এই ইভেন্ট চলাকালীন কোম্পানির সিরিজের OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনগুলি ইন্টারন্যাশনাল বাজারে পেশ করা হবে। জানিয়ে রাখি এই মাসে ভারতের বাজারে এই সিরিজ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট

গত মাসে চীনের বাজারে OPPO Find X10 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে সিরিজটি গ্লোবাল বাজারে পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 21 অক্টোবর অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে Find X10 এবং Find X10 Pro Max ফোনগুলি লঞ্চ করা হবে।

 

OPPO Find X10 সিরিজের মডেল দুটি ColorOS 17 সহ পেশ করা হবে। গত 13 অক্টোবর কোম্পানির পক্ষ থেকে ColorOS 17 অপারেটিং সিস্টেম গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। তাই কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ ফোনটি বক্সের বাইরে লেটেস্ট সফটওয়্যার সহ কাজ করবে।

OPPO Find X10 ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X10 ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটিতে 3nm আর্কিটেকচার তৈরি MediaTek Dimensity 9600M প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। ফোনটিতে 8,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যারড ও 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফোটোগ্রাফির জন্য OPPO Find X10 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে OIS সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে 50MP আল্ট্রাসোনিক ক্যামেরা এবং 2.8x অপটিক্যাল জুম সাপোর্টেড 200MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন

এই Find X10 Pro Max ফোনে 6.78-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য OPPO Find X10 Pro Max ফোনে 2nm MediaTek Dimensity 9600 Pro চিপসেট রয়েছে।

OPPO Find X10 Pro Max ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W SuperVOOC Flash Charge এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং রয়েছে। জল ও ধূলোর পাশাপাশি গরম তরল ও তৈলাক্ত পদার্থের হাত থেকে পরিস্কারের জন্য এই ফোনে OPPO Find X10 Pro Max ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে Hasselblad টিউন ট্রিপল 200MP ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200MP আলট্রা-ডায়নামিক প্রাইমারি সেন্সর, 200MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 200MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই Pro Max মডেলের সবচেয়ে বড় বিশেষত্ব এর ক্যামেরা সেটআপ।

OPPO Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্ট চলাকালীন কোম্পানির পক্ষ থেকে ফোনের দাম ও সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে।