ওপ্পো সম্পর্কে দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে যে কোম্পানি তাদের OPPO Find X3 Pro পেশ করার পরিকল্পনা করছে। এখনও পর্যন্ত জানা যায়নি কোম্পানি এই ফোনটি কবে লঞ্চ করবে। কিন্তু আশা করা হচ্ছে 2021 সালের প্রথম কোয়ার্টারে এই ফোনটি পেশ করা হতে পারে। শোনা যাচ্ছে এই আগামী ওপ্পো স্মার্টফোনের কোডনেম “Fussi” রাখা হয়েছে। এবার OPPO Find X3 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য জানা গেছে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 SoC তে রান করবে। এই ফোনে নতুন কালার ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে 10 বিট রিপ্রোডাকশন সাপোর্ট করবে বলে জানা গেছে।
টিপস্টার Evan Blass এই আগামী OPPO Find X3 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন। এই ফোনের সঙ্গে “Awaken Color” ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে। হাইলাইট করে বলা হয়েছে এই ফোনটি এন্ড টু এন্ড 10 বিট কালার সাপোর্ট করবে এবং কোম্পানি এই কথা আগেই জানিয়ে দিয়েছে। কোম্পানি এই কথা গত মাসে Inno Day 2020 তে ঘোষণা করেছিল।
ট্যাগলাইন ছাড়া ব্লাস জানিয়েছেন OPPO Find X3 Pro ফোনটি Fussi কোডনেমের সঙ্গে ডেভেলপমেন্ট স্টেজে আছে। কালার রিপ্রোডাকশন বাড়ানোর জন্য ওপ্পো তাদের এই ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে ইমেজে সর্বাধিক 1.07 বিলিয়ন কালার যোগ করবে।
স্পেসিফিকেশন
টিপস্টার ব্লাসের কথা অনুযায়ী OPPO Find X3 Pro তে 1410 × 3216 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে থাকবে। এটি 525 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 10 হার্টস থেকে 120 হার্টস ডায়নামিক ফ্রেম পেটে কাজ করবে। এটি আনেকটা স্যামসাং গ্যালাক্সি নোট 20 আল্ট্রার মতোই।
ফোটোগ্রাফির জন্য OPPO Find X3 Pro তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে দুটি 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর থাকবে যার মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল শট এবং দ্বিতীয়টি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শট ক্যাপচার করতে সক্ষম হবে। এর সঙ্গে তৃতীয় সেন্সরটি 13 মেগাপিক্সেলের Tertiary সেন্সর হবে যা 2× অপ্টিক্যাল জুম ও টেলিফোটো লেন্সের কাজ করবে। একই সঙ্গে এতে 25× জুম সাপোর্টেড 3 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া হবে। OPPO Find X3 Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 SoC তে রান করবে।
আরও পড়ুন: ভারতে আসছে Jio এর 5G, ঘোষণা করল মুকেশ আম্বানি
এই ফোনে 65W SuperVOOC 2.0 ওয়্যার্ড চার্জ ও 30W VOOC এয়ার ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। ব্লাস আরও জানিয়েছেন OPPO Find X3 Pro মাত্র 8 এমএম পাতলা হবে এবং এর ওজন 190 গ্ৰাম হবে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্সের সঙ্গে ColorOS 11 এ কাজ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










