গত বছর Oppo Find X8 সিরিজের অধীনে Oppo Find X8 এবং Oppo Find X8 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। আগের মডেলের থেকে ভ্যানিলা Oppo Find X8 সিরিজ কম্প্যাক্ট ডিজাইন সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি আরও একটি কম্প্যাক্ট ফোনের উপর কাজ করছে। এই ফোনটি Oppo Find X8 Mini নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি, কিন্তু লিকের মাধ্যমে মিনি মডেলের স্পেসিফিকেশন জানা গেছে।
আরও পড়ুন: এই দিন ভারতে লঞ্চ হবে OPPO Reno 13 এবং Reno 13 Pro স্মার্টফোন, জেনে নিন তারিখ
OPPO Find X8 Mini এর স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ফোনে Dimensity 9400 চিপসেট দেওয়া হবে বলে জানিয়েছে। এটি OPPO Find X8 Mini হবে বলে মনে করা হচ্ছে।
- লিক অনুযায়ী OPPO Find X8 Mini ফোনটিতে 6.31 ইঞ্চির 1.5K LTPO OLED ডিসপ্লে থাকবে। আপকামিং ফোনের ভিভো এক্স200 মিনি ফোনের মতো সাইজ হতে পারে। এটি একটি কম্প্যাক্ট ফোন।
- এই স্মার্টফোনে 50MP সোনি IMX9- সিরিজের সেন্সর এবং 50MP পেরিস্কোপ ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
- আপকামিং OPPO Find X8 Mini ফোনটিতে মেটাল মিডিল ফ্রেম সহ গ্লাস বডি দেওয়া হতে পারে। এতে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে জানা গেছে।
OPPO Find X8 Mini ফোনটিতে 5,600mAh ব্যাটারি থাকতে পারে। 2025 সালের প্রথম কোয়ার্টারের যে কোনো সময় ফোনটি লঞ্চ করা হতে পারে। ওপ্পো এই মডেলটি Oppo Find X8 Ultra ফোনের সঙ্গে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে, তবে এখনও পর্যন্ত ওপ্পো ফোনটি অন্যান্য বাজারে পেশ করা হবে কি না এই বিষয়ে জানা যায়নি। ভিভো এক্স200 মিনি ফোনটি এক্সক্লুসিভভাবে চীনের লঞ্চ করা হয়েছিল এবং ফাইন্ড এক্স7 আল্ট্রা ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়নি। পরবর্তী সময়ে আপকামিং ফোনের সম্পর্কে অন্যান্য তথ্য জানা যাবে।
জানিয়ে রাখি ওপ্পো ফাইন্ড এক্স8 ফোনটি 69,999 টাকা এবং ওপ্পো ফাইন্ড এক্স8 প্রো ফোনটি 79,999 টাকা দামে সেল করা হচ্ছে। ভারতে ওপ্পো ফাইন্ড এক্স8 মিনি ফোনটি লঞ্চ করা হলে, এর দাম ভ্যানিলা মডেলের থেকে কম রাখা হতে পারে।
