Home খবর আগামী মাসে লঞ্চ হতে চলেছে OPPO foldable ফোন, স‍্যামসাং এর সাথে হবে কড়া প্রতিদ্বন্দ্বিতা

আগামী মাসে লঞ্চ হতে চলেছে OPPO foldable ফোন, স‍্যামসাং এর সাথে হবে কড়া প্রতিদ্বন্দ্বিতা

বিগত দুই বছর ধরে ফোল্ডেবেল ফোন সম্পর্কে বহু শোরগোল শোনা যাচ্ছে। কিন্তু 2019 এই ওপ্পো, হুয়াই এবং অন‍্যান‍্য কিছু ব্র‍্যান্ড তাদের ফোল্ডেবেল ফোন দেখিয়ে দিয়েছিল কিন্তু অফিসিয়ালি লঞ্চ একমাত্র স‍্যামসাং‌ই করেছে। স‍্যামসাং কোম্পানি এখন নিজের Galaxy Z Fold সিরিজে তিনটি মডেল এবং Galaxy Z Flip সিরিজে দুটি মডেল লঞ্চ করে দিয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে ফোল্ডেবেল ফোনের সিরিজে এখন ওপ্পো স‍্যামসাং এর থেকে কড়া প্রতিযোগিতা পেতে চলেছে। শোনা যাচ্ছে যে OPPO foldable ফোন আগামী মাসে লঞ্চ করতে পারে। এই তথ‍্যটি প্রসিদ্ধ টিপস্টার ডিজিটাল চ‍্যাট স্টেশন দিয়েছে। তিনি নিজের চাইনিজ সোশ্যাল মিডিয়া একাউন্টে এই ফোনটি‌র প্রায় সমস্ত তথ্য শেয়ার করেছে, যার মধ্যে ডিসপ্লে সাইজ থেকে শুরু করে প্রসেসর এবং ক‍্যামেরা ডিটেইল‌স সবকিছুই আছে।

OPPO foldable ফোনটির স্পেসিফিকেশন্স

লিক হ‌ওয়া তথ্য অনুযায়ী এই ফোনটিকে 7.8 ইঞ্চি থেকে 8 ইঞ্চির স্ক্রিন সাইজে পেশ করতে পারে কোম্পানি। অর্থাৎ আশা করা যেতে পারে যে কোম্পানি Galaxy Z Fold 3 এর থেকে বড়ো ডিসপ্লেতে লঞ্চ করার প্ল‍্যানিং করছে। এইটুকু‌ই না পারফরম্যান্সের দিক থেকেও ভালো হতে চলেছে ফোনটি। এই ফোনটিকে কোম্পানি কোয়ালকমের ফ্ল‍্যাগশিপ প্রসেসর Snapdragon 888 এ পেশ করতে পারে।

ক‍্যামেরার কথা বললে OPPO foldable সম্পর্কে জানা গেছে যে কোম্পানি এটিকে 50MP এর প্রাইমারি ক‍্যামেরার সাথে পেশ করতে পারে। এই ফোনটিতে সোনির IMX 766 সেন্সরের ব‍্যবহার করা যেতে পারে। এছাড়া ফোনটিতে 32MP এর সেল্ফি ক‍্যামেরা থাকতে পারে। বিগত দিনে OPPO ColorOS 12 লঞ্চ করেছে এবং এই ফোনটি নতুন কালার‌ওএস এই লঞ্চ হবে যা Android 11 আধারিত হবে। আপাতত ফোনটির প্রাইস সম্পর্কে কোনো তথ্য‌ই পাওয়া যায়নি। কিন্তু ফ্ল‍্যাগশিপ প্রসেসর এবং বড়ো স্ক্রিন যুক্ত এই ফোনটি দামি হতে চলেছে এটুকু আশা করাই যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন