Home খবর গুগল প্লে কনসোলে লিস্টেড হল Oppo K13x 5G, প্রকাশ্যে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য

গুগল প্লে কনসোলে লিস্টেড হল Oppo K13x 5G, প্রকাশ্যে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য

Oppo তাদের K-সিরিজের অধীনে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Oppo K13x 5G নামে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি গুগল প্লে কনসোলে ফোনটি লিস্টেড হয়েছে। এর মাধ্যমে ফোনের ডিসপ্লে, চিপসেট, RAM এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। আপকামিং ফোনটি সম্প্রতি গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া Oppo A5 5G ফোনের রিব্র্যান্ড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13x 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Oppo K13x 5G এর গুগল প্লে কনসোল লিস্টিং

Oppo K13x ফোনটি কি Oppo A5 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন?

Google Play Supported Devices লিস্টিঙে Oppo K13x 5G ফোনটি CPH2753 মডেল নাম্বার সহ দেখা গেছে। অন্যদিকে Google Play Console লিস্টিঙে CPH2735 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এটি Oppo A5 5G গ্লোবাল ভার্সনের মতো দেখাচ্ছে। এছাড়া ফোন দুটি OP5EF7L1 কোডনেম সহ লিস্টেড হয়েছে। তাই আপকামিং Oppo K13x 5G ফোনটি এ-সিরিজের Oppo A5 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।

Oppo K13x 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Oppo K13x 5G এর ভারতীয় লঞ্চ এবং সম্ভাব্য দাম

ভারতে Oppo K12x 5G ফোনটি 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Oppo K13x 5G ফোনটির দাম 13,000 টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। 2025 সালের জুন বা জুলাই মাসে ফোনটি ভারতীয় বাজারে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।