Home খবর Snapdragon 680 প্রসেসর সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট‍্যাবলেট, শুরু হয়ে গেছে প্রি-বুকিং

Snapdragon 680 প্রসেসর সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট‍্যাবলেট, শুরু হয়ে গেছে প্রি-বুকিং

Oppo কয়েক মাস আগেই Oppo প্যাড লঞ্চ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেট সেগমেন্টে প্রবেশ করেছে। oppo প‍্যাডটি কোম্পানির ফ্ল্যাগশিপ ট্যাবলেট, এই প‍্যাডটি বাজারে সরাসরি Samsung Galaxy Tab S8, Xiaomi Pad 5 Pro, এবং Vivo Pad-এর সাথে প্রতিযোগিতা চলছে। এখন কোম্পানি আর‌ও একটি ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, Oppo-এর আপকামিং ট্যাবলেটটিকে Oppo Pad Air নামে পেশ করা যেতে পারে। ওপ্পোর এই ট্যাবলেটটি oppo Reno8 সিরিজের লঞ্চের সাথেই পেশ করা যেতে পারে।

শুরু হয়ে গেছে Oppo Pad Air-এর প্রি-বুকিং

Oppo Pad Air ট্যাবলেটের নাম থেকে বোঝা যাচ্ছে, যে চাইনিজ স্মার্টফোন কোম্পানিটি অ্যাপলের নামকরণ স্কিম অনুসরণ করছে। Oppo-এর আসন্ন ট্যাবলেটের নাম থেকে বোঝা যাচ্ছে যে এটিকে সস্তা‌ দামে লঞ্চ করা যেতে পারে। Oppo তার হোম মার্কেট চীনে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রি-অর্ডার শুরু করে দিয়েছে। Oppo-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, যে আসন্ন ট্যাবলেটটি Oppo পেন্সিল সমর্থন করতে পারে। এর সাথে, প্রো ইমেজ থেকে জানা গেছে, যে এটিতে কীবোর্ড ফোলিও কেস দেওয়া যেতে পারে। এমতাবস্থায় অনুমান করা হচ্ছে, যে কোম্পানি ট্যাবলেটের সাথে একটি কীবোর্ড কেসও পেশ করতে পারে।

Oppo এর ট্যাবলেটের আগে, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Oppo Pad Air এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এই আর্টিকেলের মাধ্যমে Oppo Pad Air এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হবে।

Oppo Pad Air স্পেসিফিকেশন এবং ফিচার্স

Oppo-এর আসন্ন ট্যাবলেটে 10.36-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ডিসপ্লের রেজলিউশন 2000×1200 পিক্সেল এবং রিফ্রেশরেট 60Hz। Oppo এর আসন্ন ট্যাবলেট সম্পর্কে বলা হচ্ছে যে এটিকে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর সহ পেশ করা যেতে পারে। এর সাথে গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU দেওয়া যেতে পারে।

আসন্ন Oppo Pad Air ট্যাবলেটটি একটি 7,100mAh ব্যাটারি এবং 18W দ্রুত চার্জিং সাপোর্ট করতে পারে। এই ট্যাবলেটে কোয়াড স্টিরিও স্পিকার সেটআপ দেওয়া যেতে পারে। এই ট্যাবলেটে ডলবি অ্যাটমস অডিও দেওয়া যেতে পারে। Oppo-এর এই ট্যাবলেটে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী, Oppo-এর এই ট্যাবলেটটিকে RMB 1,000 (প্রায় 11,500 টাকা) দামে পেশ করা যেতে পারে।