8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ ফোন, ফোটো দেখে অবাক হতে হয়

যেদিন থেকে ওপ্পো ঘোষণা করেছে কোম্পানি রিয়েলমির পরে আরও একটি নতুন সাব ব্র্যান্ড “ওপ্পো রেনো” নিয়ে আসতে চলেছে সেদিন থেকে পুরো টেক জগত এই নতুন সিরিজের লঞ্চের জন্য অপেক্ষা করে রয়েছে। মাঝে মাঝে এই রেনো ফোন সম্পর্কে একাধিক লিক সামনে এসেছে, যেখান থেকে এই ব্র্যান্ডের আগামী স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য‌ও জানা গেছে। আজ সমস্ত লিক ও গসিপে ইতি টেনে কোম্পানি ওপ্পো রেনো টেক মঞ্চে পেশ করে দিয়েছে। এই নতুন ব্র‍্যান্ডে কোম্পানি ওপ্পো রেনো ও ওপ্পো রেনো 10এক্স জুম এডিশন নামে দুটি ফোন লঞ্চ করেছে। এর মধ্যে ওপ্পো রেনো 10এক্স একটি হাইএন্ড স্মার্টফোন যা ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে যোগ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো 10এক্স জুম এডিশনের ডিজাইন, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয়

ডিজাইন
ওপ্পো রেনো অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে দুর্দান্ত লুক ও দারুণ স্টাইলিশ ডিজাইনেও তৈরি। আজকের দিনে বাজারে সাধারণত পপ আপ সেলফি ক‍্যামেরা বা স্লাইডার প‍্যানেলযুক্ত ফোন দেখা যায়। তবে ওপ্পো রেনো অত্যন্ত বিশেষ পপ আপ ডিজাইনে তৈরি করা হয়েছে। এই ফোনটি সম্পূর্ণ বেজল লেস ডিজাইনে তৈরি, এতে কোনো পাঞ্চ হোল বা নচ দেওয়া হয়নি। এই ফোনের সেলফি ক‍্যামেরা একটি পপ আপ মডিউলে দেওয়া আছে। এই ক‍্যামেরা সেলফির কম‍্যান্ড পাওয়ামাত্র ফোন বডির বাইরে বেরিয়ে আসে। সাধারণত পপ আপ ক‍্যামেরা চৌকো আকারের হয়ে থাকে, কিন্তু ওপ্পো রেনোর পপ আপ ক‍্যামেরা তিনকোণা যা একদিক থেকে ওপরে ওঠে। এই দিকেই ক‍্যামেরা আছে। কোম্পানি একে “শার্ক ফিন পপ আপ” নাম দিয়েছে।

ওপ্পো রেনোর ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের নিচে ফ্ল‍্যাশ লাইট এবং এর নিচে ওপ্পোর লোগো ও ট‍্যাগলাইন লেখা আছে। ওপ্পো রেনোর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনের নিচের প‍্যানেলে স্পীকার, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

বিএস‌এন‌এল জারি করল দুটি নতুন অসাধারণ প্ল‍্যান, প্রিপেইড ইউজারদের সোনায় সোহাগা

ক‍্যামেরা
নাম থেকেই বোঝা যায় এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ 10এক্স জুমের নতুন টেকনিক সাপোর্ট করে। এই টেকধিকের দরুন ওপ্পো রেনোর এই এডিশনে 16 এম‌এম থেকে 160 এম‌এম পর্যন্ত ফোকাল লেন্থ পাওয়া যায় যার সাহায্যে পরিস্কার ও নয়েস ফ্রি ফোটো তোলা যায়। এই ক‍্যামেরা সেট‌আপ হাইব্রিড অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওটিএস) ও সুপার ক্লিয়ার নাইট মোড সাপোর্ট করে।

ওপ্পো রেনো 10এক্স জুম এডিশনের ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সোনী আইএম‌এক্স586 সেন্সর দেওয়া হয়েছে। সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের যা 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং এতে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

দুর্দান্ত ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে হুয়াই পি30 প্রো এল ভারতে, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

স্পেসিফিকেশন
ওপ্পো রেনো 10এক্স জুম এডিশনে 93.1 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও আছে। এতে গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড 6.65 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনটি অ।আন্ড্রয়েড 9 পাইসহ কালার ওএস 6 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 এ রান করে।

ওপ্পো রেনোর এই এডিশনটি 8 জিবি ও 6 জিবির দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ভেরিয়েন্টে 128 জিবি ও 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস ও এন‌এফসির মতো ফিচারযুক্ত। গেমারদের জন্য এতে গেম বুস্ট 2.0 টেকনিক দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে বিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

6 জিবি র‍্যামের সঙ্গে হুয়াই পি30 লাইট ভারতে হল লঞ্চ

দাম
6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি = 3,999 ইউয়ান (প্রায় 41,000 টাকা)
6 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি = 4,499 ইউয়ান (প্রায় 46,000 টাকা)
8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি = 4,799 ইউয়ান (প্রায় 51,000 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here