চীনে OPPO তাদের নতুন OPPO Reno 13 সিরিজের অধীনে OPPO Reno 13 এবং Reno 13 Pro স্মার্টফোন পেশ করেছে। এই দুটি ফোনেই MediaTek Dimensity 8350 প্রসেসরের সঙ্গে 16GB RAM এবং 1TB Storage যোগ করা হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল OPPO Reno 13 ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OPPO Reno 13 Pro ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
OPPO Reno 13 Pro ফোনের দাম
- 12GB RAM + 256GB Storage – 3399 yuan (প্রায় 39,500 টাকা)
- 12GB RAM + 512GB Storage – 3699 yuan (প্রায় 43,000 টাকা)
- 16GB RAM + 512GB Storage – 3999 yuan (প্রায় 46,530 টাকা)
- 16GB RAM + 1TB Storage – 4499 yuan (প্রায় 52,350 টাকা)
OPPO Reno 13 Pro ফোনটি 12GB এবং 16GB RAM সহ পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB থেকে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম প্রায় 39,500 টাকা থেকে শুরু এবং 52,350 টাকা পর্যন্ত। চীনের বাজারে ফোনটি Butterfly Purple, Starlight Pink এবং Midnight Black কালারে পেশ করা হয়েছে।
OPPO Reno 13 Pro ফোনের ক্যামেরা
- 50MP IMX890 OIS Main Rear
- 50MP Samsung JN5 periscope
- 8MP IMX355 112º ultra-wide
- 50MP Selfie Camera
OPPO Reno 13 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত ও OIS সহ 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Samsung JN5 3.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP Sony IMX355 112º আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
OPPO Reno 13 Pro 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP Samsung JN5 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেন্সর এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 4K/60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ফোনের ক্যামেরা জলের মধ্যেও কাজ করতে পারে। ফলে কোনো সমস্যা ছাড়াই আন্ডার ওয়াটার ফটো ও ভিডিও তোলা যাবে।
OPPO Reno 13 Pro ফোনের স্পেসিফিকেশন
- 6.83″ 1.5K 120Hz AMOLED Screen
- MediaTek Dimensity 8350
- 16GB RAM + 1TB Storage
- 5,800mAh Battery
- 80W Super Flash Charge
- 50W Wireless Charging
ডিসপ্লে
OPPO Reno 13 Pro ফোনে2800 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1200nits ব্রাইটনেস, 3840Hz PWM ডিমিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
পারফরমেন্স
OPPO Reno 13 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ও 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC6 GPU রয়েছে।
ব্যাটারি
OPPO Reno 13 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারিতে 5 বছর ডিউরেবিলিটি পাওয়া যাবে।
অন্যান্য ফিচার
OPPO Reno 13 Pro ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে infrared sensor, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।
