Oppo Reno 6 আর Reno 6 Pro শক্তিশালী বৈশিষ্ট্যের সাথে ভারতে লঞ্চ হলো, জানুন দাম আর ফিচার্স

Oppo শেষমেশ ভারতে নিজের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ Oppo Reno 6 এর এন্ট্রি করল। এই সিরিজের দুটি স্মার্টফোন Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro কে ভারতে লঞ্চ করা হয়েছে। অথচ কোম্পানি এর আগে চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে। Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro দুটি স্মার্টফোন শক্তিশালী স্পেসিফিকেশন্স আর অসাধারণ ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। ক‍্যামেরা হোক বা পারফরম্যান্স দুটি স্মার্টফোন সম্পর্কে কোম্পানির দাবি যে এটি আপনাকে হতাশ করবে না। আমরা এখানে আপনাকে Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro স্মার্টফোন সম্পর্কে ডিটেইলে জানাবো।

Oppo Reno 6 ভারতে হল লঞ্চ

Oppo এর এই স্মার্টফোন Reno 6 সিরিজ কোম্পানির প্রিমিয়াম মিড রেঞ্জের স্ট‍্যান্ডার্ড স্মার্টফোন। Oppo Reno 6 স্মারশটফোনকে কোম্পানি মিডিয়াটেকের ডায়মনসিটি 900 চিপসেটের সাথে পেশ করেছে। ওপ্পোর এই ফোনে 6.43 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া আছে। এর সাথেই ওপ্পো রেনো 6 স্মার্টফোনে কোম্পানি 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এর সাথেই কোম্পানি শক্তিশালী 4300mAh এর ব‍্যাটারী দিয়েছে। ফোন সম্পর্কে ডিটেইল তথ্য নিচে দেওয়া আছে।

Oppo Reno 6 এর ডিজাইন আর লুক

Oppo Reno 6 এর ডিজাইনের কথা বললে এই ফোনের লুক একদম প্রিমিয়াম। Oppo Reno 6 এ দেওয়া কাটিং সাইজ এজ ডিজাইন আপনাকে কিছুটা iPhone 12 লাইন‌আপের কথা মনে করিয়ে দেবে। এর সাথেই ব‍্যাক প‍্যানেলে রেক্টাঙ্গুলার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে, যার মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সরের সাথে LED ফ্ল‍্যাশ‌ পাওয়া যাবে। এর সাথেই ব‍্যাক প‍্যানেলে ওপ্পোর ব্র‍্যান্ডিং পাওয়া যাবে। ফ্রন্টের কথা বললে এখানে সেল্ফি ক‍্যামেরার জন্য পাঞ্চহোল কাট‌আউট ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের বাঁদিকে ভলিউম বাটন আর ডানদিকে পাওয়ার বাটন পাওয়া যাবে। এর সাথেই বটমে সিম ট্রে, স্পিকার গ্রিল, চার্জিং এর জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে।

Oppo Reno 6 স্পেসিফিকেশন্স

Oppo Reno 6 স্মার্টফোনে কোম্পানি 6.4 ইঞ্চির 2.5D হাই সেন্সিটিভি ডিসপ্লে প‍্যানেল দিয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। এর সাথেই কোম্পানি‌র দাবি যে এই ফোনের মিড ফ্রেম অ্যালুমিনিয়াম অ্যালয়ে তৈরি। শক্তিশালী পারফরম্যান্স এর জন্য OPPO Reno 6 স্মার্টফোন‌কে কোম্পানি MediaTek Dimensity 900 চিপসেটের সাথে পেশ করেছে। এই চিপসেটটি 5G কানেক্টিভিটির সাথে আসে। ওপ্পোর এই স্মার্টফোন‌টিকে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।

Oppo Reno 6 ক‍্যামেরা

ফোটোগ্রাফির কথা বললে OPPO Reno 6 স্মার্টফোনে কোম্পানি 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা দিয়েছে। এর সাথেই ফোনের ব‍্যাকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। ওপ্পোর এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া অন্য ক‍্যামেরা সেন্সরের কথা বললে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা সেন্সর আছে। এর সাথেই ক‍্যামেরা ফিচারের কথা বললে এই ফোনে AI রেডিয়েন্স ভিডিও, সুপার ভিডিও অ্যান্টি শক, মোবাইল টাইম ল‍্যাপ্স ভিডিও, মাল্টি সিন ভিডিও, AI আইডি ফোটো, Soloop ইন্সট‍্যান্ট রেকর্ডিং আর অন‍্যান‍্য ফিচার দেওয়া আছে।

Oppo Reno 6 ব‍্যাটারী আর অন‍্যান‍্য ফিচার

Oppo Reno 6 স্মার্টফোনে 4300mAh এর ব‍্যাটারী দেওয়া আছে। এই ব‍্যাটারী 65W সুপার ফ্ল‍্যাশ‌ চার্জ টেকনোলজি সাপোর্ট করে। এর সাথেই ওপ্পোর এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত লেটেস্ট ColorOS 11.3 OS এ রান করে। এর সাথেই ফোনে হিটের অসুবিধা না হ‌ওয়ার জন্য এই ফোনে কোম্পানি VC লিকুইড কুলিং টেকনোলজি দিয়েছে।

Oppo Reno 6 Pro এর‌ও হয়েছে গ্র‍্যান্ড এন্ট্রি

ভারতে লঞ্চ হ‌ওয়া লেটেস্ট Oppo Reno 6 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Oppo Reno 6 Pro। অথচ কোম্পানি হোম মার্কেট চিনে Oppo Reno 6 Pro Plus স্মার্টফোনকেও লঞ্চ করেছে। Oppo Reno 6 Pro স্মার্টফোনকে মিডিয়াটেকের ডায়মনসিটি 1200 চিপসেটের সাথে পেশ করেছে। এর সাথেই ওপ্পোর এই স্মার্টফোনে কোম্পানি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ও দিয়েছে।

Oppo Reno 6 Pro অসাধারণ ডিজাইন

Oppo Reno 6 Pro ডিজাইনের কথা বললে এতে কোম্পানি কাটিং সাইড এজ ব‍্যবহার না করে কার্ভ এজ ডিজাইনের ব‍্যবহার করেছে। এই ফোনের ডিজাইন প্রথম লুকেই আপনাকে প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দেবে। ফোনের ডিজাইন সম্পর্কে কোম্পানির দাবি যে এর স্লিম আর স্লিক আকার ফোনটি অনেকক্ষন ব‍্যবহার করলেও কম্ফরটেবল লাগবে। এই ফোনটি 7.6mm মোটা। ফোনের ব‍্যাকে রেক্টাঙ্গুলার ক‍্যামেরা মডিউল দেওয়া আছে, যার মধ্যে চারটি ক‍্যামেরা সেন্সর আর একটি LED ফ্ল‍্যাশ‌ও দেওয়া আছে। এর সাথেই ফোনের ফ্রন্টে কার্ভ এজ ডিসপ্লে দেওয়া আছে, যার মধ্যে সেল্ফি‌র জন্য পাঞ্চ হোল কাট আউট দেওয়া আছে। ফোনের বাঁ দিকে ভলিউম বাটন আর ডানদিকে পাওয়ার বাটন আর বটমে সিম ট্রে, স্পিকার গ্রিল আর টাইপ সি পোর্ট দেওয়া আছে।

Oppo Reno 6 Pro স্পেসিফিকেশন্স

Oppo Reno 6 Pro স্মার্টফোনে 6.5 ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে প‍্যানেল পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 90Hz। 92.1 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সাথে আসা এই স্মার্টফোনের ডিসপ্লে HDR10+ সাপোর্ট করে। এর সাথেই ফোনে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া আছে। Oppo Reno 6 Pro স্মার্টফোন‌কে মিডিয়াটেকের ডায়মনসিটি 1200 এআই চিপসেটের সাথে পেশ করা হয়েছে। ওপ্পোর এই ফোনে র‍্যাম এক্সপেন্শন ফিচার দেওয়া আছে যার সাহায্যে ইউজার্স ফোনের স্টোরেজের সাহায্যে ফোনের র‍্যাম 7GB পর্যন্ত বাড়াতে পারবে। ইউজার্স র‍্যাম বাড়ানোর জন্য তিনটি অপশন 3GB, 5GB আর 7GB এর অপশন পাবে। অথচ কোম্পানি এই ফোনটিকে 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের সাথে পেশ করেছে।

Oppo Reno 6 Pro : এর ক‍্যামেরা

Oppo Reno 6 Pro স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। ফোনের প্রাইমারি ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের, যার সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা লেন্স আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা, 2 মেগাপিক্সেলের মোনো ক‍্যামেরা সেন্সরের সাথে কালার টেম্পারেচার সেন্সর দেওয়া আছে। ওপ্পোর এই ফোনে সেল্ফি ক‍্যামেরা সেন্সরের কথা বললে এতে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর পাওয়া যাবে। এর সাথেই এই ফোনে সিনেম‍্যাটিক বুকে ফ্লেয়ার পোট্রেট, AI হাইলাইট ভিডিও, Soloop, ফোকাস ট্রেকিং, আল্ট্রা ক্লিয়ার 108 MP, ফ্ল‍্যাশ স্ন‍্যাপের মতো ফিচার পাওয়া যাবে।

Oppo Reno 6 Pro ব‍্যাটারী আর অন‍্যান‍্য ফিচার

Oppo Reno 6 Pro স্মার্টফোনে কোম্পানি 4500mAh এর ব‍্যাটারী দিয়েছে। এর সাথেই এই ফোনটি 65W সুপার চার্জ সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। ওপ্পোর দাবি যে এই ফোনটি মাত্র 31 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ওপ্পোর এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত Color OS 11.3 এ রান করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ আর ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে।

Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro এর দাম

ওপ্পো কোম্পানি Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro স্মার্টফোন‌কে একটি করে ভেরিয়েন্টে পেশ করেছে। OPPO Reno 6 কে কোম্পানি 8GB র‍্যাম + 128GB স্টোরেজের সাথে 29,990 টাকা দামে পেশ করেছে। এর সাথেই OPPO Reno 6 Pro কে 12GB র‍্যাম + 256GB স্টোরেজের সাথে 39,990 টাকা দামে পেশ করেছে। OPPO Reno 6 Pro এর সেল 20 জুলাই থেকে শুরু হবে আবার OPPO Reno 6 এর সেল 29 জুলাই থেকে শুরু হবে। এই স্মার্টফোন ফ্লিপকার্ট আর কোম্পানির শোরুম আর পার্টনার স্টোর থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here