50MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ হল OPPO Reno 15c স্মার্টফোন

OPPO ভারতের বাজারে তাদের Reno15 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে তিনটি চিরাচরিত মডেলের সঙ্গে নতুন ভেরিয়েন্ট OPPO Reno 15c পেশ করা হয়েছে। ডিজাইনের দিক থেকে এই ফোনটি দেখতে Reno 15 সিরিজের অন্যান্য ফোনগুলির মতোই, তবে স্পেসিফিকেশনের দিক থেকে আলাদা। মিড রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং ক্যামেরা সেট‌আপ সহ ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই পোস্টে OPPO Reno 15c ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno 15c ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 600nits টিপিক্যাল এবং 1400nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। ফলে দারুণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে। এই ফোনে কোম্পানির Dynamic Stellar Ring Design যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে।

প্রসেসিঙের জন্য OPPO Reno 15c ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Adreno 710 GPU যোগ করা হয়েছে। এই ফোনে 12GB পর্যন্ত LPDDR4x RAM এর সঙ্গে 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এই ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

OPPO Reno 15c ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

OPPO Reno 15c ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দ্রুত চার্জ করাও যাবে।

সিকিউরিটির জন্য OPPO Reno 15c ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi ac, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

ভারতের বাজারে OPPO Reno 15c ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 34,999 টাকা এবং 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 37,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Afterglow Pink এবং Twilight Blue কালার অপশনে পেশ করা হয়েছে। আগামী 13 ফেব্রুয়ারি থেকে Amazon, Flipkart, OPPO India ওয়েবসাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। যাদের ফোন কেনার তাড়া রয়েছে তাঁরা এই সিরিজের OPPO Reno 15, OPPO Reno 15 Pro এবং OPPO Reno 15 Pro Mini ফোনগুলি কিনতে পারেন।

যারা বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে, লেটেস্ট অপারেটিং সিস্টেম এবং প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য OPPO Reno 15c ফোনটি আদর্শ অপশন। ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে পারলে এই ফোনটি কেনাই যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here