OTT তে প্রায় দিন যেভাবে নতুন নতুন সিনেমা এবং সিরিজ মুক্তি পাচ্ছে, তাতে দর্শকরা সিনেমাহলের পাশাপাশি OTT এর দিকেও ঝুঁকছেন। এই বছর এমন অনেক ওয়েব সিরিজ এবং সিনেমা সরাসরি OTT-তে মুক্তি পেয়েছে, যা দর্শকরা বেশ পছন্দ করেছেন।যদিও আর কিছুদিনের মধ্যেই এই বছর শেষ হতে চলেছে। কিন্তু, বছরের শেষ মাসেও ওটিটিতে দর্শকদের বিনোদনের কোনো খামতি রাখেনি। আসলে, কার্তিক আরিয়ানের Freddy, অমিতাভ বচ্চনের Good Bye , মোহনলালের Monster, মধুর ভান্ডারকরের India Lockdown এবং ভিকি কৌশলের ছবি Govinda Mera Naam ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। ডিসেম্বরে OTT তে এই সিনেমা গুলি কবে এবং কোথায় দেখা যাবে সেটাই আপনাদের আজকের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: সরাসরি ডাউনলোড করুন PUBG Mobile এর লেটেস্ট 2.3 ভার্সন, জেনে নিন সম্পূর্ণ প্রসেস
ডিসেম্বর OTT রিলিজ
- Freddy
- India Lockdown
- Monster
- Blurr
- Good Bye
- Govinda Mera Naam
- Cat
- Vadhandhi: The Fable of Velonie
- Moving In With Malaika
Freddy
আপনি যদি কার্তিক আরিয়ানের ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি জেনে খুশি হবেন যে তার অনেক ছবির মতো Freddy ও সরাসরি OTT-তে মুক্তি পেতে চলেছে।এই সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে 2 ডিসেম্বর মুক্তি পাবে। এটি শশাঙ্ক ঘোষ পরিচালিত একটি সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। আসলে, Freddy একজন ডেন্টিস্টের গল্প যিনি একাকীত্ব পছন্দ করেন এবং কারো সাথে মিশতে পছন্দ করেন না।
India Lockdown
আজও লকডাউনের নামে আতঙ্কিত সেই মানুষগুলো, যাদের সব কিছু করোনায় হারিয়ে গেছিল। এই সময় মানুষ যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই সব কিছুই দেখানো হবে ওয়েব সিরিজ India Lockdown এ। যা ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্বেতা বসু প্রসাদ, অহনা কুমার, প্রতীক বব্বর, সাই তামহাঙ্কর এবং প্রকাশ বেলাওয়াড়ি৷
Monster
আপনি যদি সাউথের সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে আপনি জেনে খুশি হবেন যে সুপারস্টার মোহন লালের সিনেমা Monster OTT-তে মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটি Disney Plus Hotstar মুক্তি পাবে এবং বিশেষ বিষয় হল এই ছবিটি মালায়ালাম, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় স্ট্রিম করা হবে। মোহনলাল ‘Monster’-একজন শিখের চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমাটি 21 অক্টোবর সিনেমাহলে মুক্তি পেয়েছে এবং 2 ডিসেম্বর OTT তে রিলিজ করবে৷ আরও পড়ুন: WhatsApp Poll Feature : WhatsApp-এ এল নতুন ফিচার, দেখে নিন কিভাবে করবেন ব্যাবহার
Blurr
সাসপেন্সে ভরপুর তাপসী পান্নুর নতুন ছবি ‘Blurr’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই সিনেমাটি সরাসরি OTT প্ল্যাটফর্ম Zee5-এ 9 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। সিনেমার ট্রেলার থেকে অনুমান করা হয়েছে যে ছবিতে গায়ত্রী-গৌতমীর দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তাপসী। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে তাপসী এই ছবিটির মাধ্যমে প্রযোজক হিসাবে তার যাত্রা শুরু করেছেন।
Good Bye
বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সিনেমা Good Bye ওটিটি-তে মুক্তির জন্য প্রস্তুত। অমিতাভের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রশ্মিকা মান্দান্না ও নীনা গুপ্তা। এই সিনেমাটি 2 ডিসেম্বর Netflix এ স্ট্রিম করা হবে। এছাড়াও পুষ্পা অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার হিন্দি অভিষেক হচ্ছে। Good Bye 7 অক্টোবর সিনেমাহলে মুক্তি পেয়েছিল।
Govinda Mera Naam
কমেডি থ্রিলারে ভরপুর Govinda Mera Naam সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আসতে চলেছে। এই সিনেমাটি 16 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এটি একটি ডায়রেক্ট-টু-ওটিটি রিলিজ,যার পরিচালক শশাঙ্ক খৈতান এবং প্রযোজক করণ জোহর। এই সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানি এবং ভূমি পেডনেকারকে। আরও পড়ুন: এবার থেকে গোপন থাকবে না কারোর পরিচয়! অচেনা নম্বরে ফোন আসলে উঠে যাবে নাম
Cat
বলিউড অভিনেতা রণদীপ হুদার অ্যাকশন এবং ক্রাইম থ্রিলার সিরিজ ‘Cat’ 9 ডিসেম্বর Netflix এ মুক্তি পাবে। এই ছবিতে পুলিশের ইনফর্মারের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ। ‘Cat’ সিরিজটি পাঞ্জাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে।
Vadhandhi: The Fable Of Velonie
সাউথের সিনেমার ফ্যানদের জন্য সুখবর রয়েছে। ডিসেম্বরে সাউথের একটি ক্রাইম থ্রিলার সিরিজ আসতে চলেছে। Vadhandhi – The Fable of Veloni একটি তামিল ক্রাইম থ্রিলার। যা OTT তে, তেলুগু, মালায়ালম এবং কন্নড়ের সাথে হিন্দিতে স্ট্রিম করা হবে৷ এই থ্রিলার সিরিজটি প্রাইম ভিডিওতে 2 ডিসেম্বর মুক্তি পাবে।
Moving In With Malaika
Moving In With Malaika একটি নতুন টিভি সিরিজ, যা 5 ডিসেম্বর, 2022 থেকে প্রতি সোমবার-বৃহস্পতিবার স্ট্রিম করা হবে। রিপোর্ট অনুযায়ী, এই শোটি 16টি পর্বে সম্প্রচার করা হবে, যেখানে মালাইকার বন্ধু, পরিবার এবং অন্যান্য অনেক অতিথি উপস্থিত থাকবেন। এই রিয়েলিটি শোটি OTT প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করা হবে। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি, 6GB RAM এবং 50MP ক্যামেরা সহ Redmi-এর লো বাজেট 5G স্মার্টফোনে চলছে বিশাল ডিসকাউন্ট
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










