আজকের দিনে দাঁড়িয়ে কম্প্যাক্ট স্মার্টফোনের ট্রেন্ড চলছে। জনপ্রিয় টেক ব্র্যান্ডগুলি তাদের স্লিম স্মার্টফোন বাজারে লঞ্চ করে চলেছে। এই সপ্তাহের 19 জানুয়ারী থেকে 25 জানুয়ারী পর্যন্ত বিভিন্ন স্মার্টফোন পেশ করা হবে। এগুলি তাদের সিম ডিজাইনের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভারত সহ চীন এবং গ্লোবাল বাজারে Motorola Signature, Infinix NOTE Edge ও Honor Magic 8 Pro Air স্মার্টফোনগুলি লঞ্চ হতে চলেছে। নিচে এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix NOTE Edge (গ্লোবাল)
লঞ্চ ডেট – 19 জানুয়ারী
ইনফিনিক্সও এবার স্লিম স্মার্টফোনের ক্যাটাগরিতে পা রাখতে চলেছে। এই সপ্তাহের শুরুতেই 19 জানুয়ারী গ্লোবাল বাজারে Infinix NOTE Edge ফোনটি লঞ্চ করা হবে। এই স্মার্টফোনের থিকনেস 6mm বা এর চেয়ে কম রাখা হতে পারে। এটি বিশ্বের প্রথম Dimensity 7100 প্রসেসর সহ ফোন হয়ে উঠতে চলেছে। এতে 6.78 ইঞ্চির 1.5K 3D Curved AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য iPhone 17 Pro Max ফোনের মতো ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। অন্যদিকে ফ্রন্টে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিগ ফিচার দেওয়া হতে পারে।
Honor Magic 8 Pro Air (চীন)
লঞ্চ ডেট – 19 জানুয়ারী
Honor Magic 8 Pro Air ফোনটি স্লিম ডিজাইনের স্মার্টফোন হতে পারে। এই স্মার্টফোনের থিকনেস মাত্র 6.1mm হতে পারে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ফোনটিতে 6.31 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স + 50MP আল্ট্রা-ওয়াইড সেন্সর + 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য 80W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি একই দিনে কোম্পানি চীনে Honor Magic 8 RSR ফোনটিও লঞ্চ করতে পারে।
Moto X70 Air Pro (চীন)
লঞ্চ ডেট – 20 জানুয়ারী
20 জানুয়ারী চীনের বাজারে Motorola X70 Air Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির থিকনেস মাত্র 5.25mm এবং এটি অল-মেটাল ফ্রেমে তৈরি করা হতে পারে। এই স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K মাইক্রো-কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল গিম্বল-লেভেল রেয়ার ক্যামেরা থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটিতে 90W ওয়ার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
RedMagic 11 Air (চীন)
লঞ্চ ডেট – 20 জানুয়ারী
এই নুবিয়ার আপকামিং RedMagic 11 Air ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে বলে শোনা গেছে। এই স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ পেশ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ রেয়ার ক্যামেরা যোগ করা হতে পারে। লিক অনুযায়ী RedMagic 11 Air ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.85 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি ট্রান্সপারেন্ট ডিজাইন সহ বাজারে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
Realme Neo 8 (চীন)
লঞ্চ ডেট – 22 জানুয়ারী
এই সপ্তাহে Realme Neo 8 ফোনটি লঞ্চ করা হতে চলেছে। এই ফোনটি চীনে Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড বড় 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। একইসঙ্গে এই স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K AMOLED M14 ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি ভারতের বাজারে realme GT 8 নামে পেশ করা হতে পারে।
Motorola Signature (ভারত)
লঞ্চ ডেট – 23 জানুয়ারী
23 জানুয়ারী ভারতে Motorola Signature ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 7 জেনারেশন OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 50MP Sony LYT828 + 3x 50MP পেরিস্কোপ টেলিফটো + 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 50MP Sony LYT500 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W TurboPower ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটি 165Hz রিফ্রেশ রেট এবং 6200 নিটস ব্রাইটনেস সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুল এইচডি Extreme AMOLED ডিসপ্লে সহ বাজারে লঞ্চ করা হবে।














