নতুন বছরে Vivo ফ্যানদের জন্য বড় ধাক্কা! বাড়ানো হয়েছে 4টি ভেরিয়েন্টের দাম, 2 হাজার টাকা পর্যন্ত বেড়েছে দাম

নতুন বছরের শুরু ভিভো ফ্যানদের জন্য উল্লেখযোগ্য হয়ে থাকবে। 2026 সালের শুরুতেই কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের দুটি সস্তা 5G স্মার্টফোনের দাম বাড়ানো হবে। কোম্পানির Y31 সিরিজের দাম বেড়েছে। কোম্পানির 15 হাজার টাকার চেয়ে কম দামে Vivo Y31 এবং Vivo Y31 Pro ফোনের দাম 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নিচে কোন ফোনের দাম কত টাকা বাড়ানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y31 এর দাম

Vivo Y31লঞ্চ প্রাইসদাম বেড়েছেনতুন দাম 
⁠4GB RAM + 128GB Storage₹14,999₹2,000₹16,999
⁠6GB RAM + 128GB Storage₹16,499₹2,000₹18,499

 

Vivo Y31 ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 4GB RAM ও 128GB স্টোরেজ অপশন 14,999 টাকা দামে পেশ করা হয়েছিল। 2025 সালের ডিসেম্বর মাসে 1 হাজার এবং 2026 সালের জানুয়ারি মাসে 1 হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ কম দামে 5G ফোনটির দাম 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ফোনের 6GB+128GB স্টোরেজ অপশনের দাম 16,499 টাকা ছিল, দাম বাড়িয়ে 18,499 টাকা দামে সেল করা হচ্ছে।

Vivo Y31 5G ফোনটিতে বড় 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফোনটি কোয়ালকমের Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির ফোনটি IP68 + IP69 রেটিং এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড বডি সহ পেশ করা হয়েছে।এর ফলে ফোনটি ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ এবং আরও বেশি মজবুত হয়ে উঠেছে।

ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এজকিসঙ্গে Vivo Y31 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্টেড 6.68 ইঞ্চির এলসিডি ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটি Wet-Hand Touch ডিসপ্লে ফিচার সহ লঞ্চ করা হয়েছে।

Vivo Y31 Pro এর দাম

Vivo Y31 Proলঞ্চ প্রাইসদাম বেড়েছেনতুন দাম 
⁠8GB RAM + 128GB Storage₹18,999₹1,000₹19,999
⁠8GB RAM + 256GB Storage₹20,999₹1,000₹21,999

 

Vivo Y31 Pro ফোনটির দাম 1 হাজার টাকা বাড়ানো হয়েছে। এই ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ অপশন 18,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে দুটি ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং 21,999 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আজ থেকে নতুন দামে ফোনটির সেল শুরু হয়েছে।

Vivo Y31 Pro 5জি ফোনটি মিডিয়াটেক Dimensity 7300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এতে 8GB এক্সপ্যান্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এর সহযোগিতায় ভার্চুয়াল RAM মোট 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য এতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Vivo Y31 Pro 5জি ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1050 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য Vivo Y31 Pro 5জি স্মার্টফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here