Home খবর ভারতে লঞ্চের জন্য প্রস্তত POCO F6, ভারতীয় সার্টিফিকেশন পাশ করল এই ফোন, শীঘ্রই হবে লঞ্চ

ভারতে লঞ্চের জন্য প্রস্তত POCO F6, ভারতীয় সার্টিফিকেশন পাশ করল এই ফোন, শীঘ্রই হবে লঞ্চ

আমরা সম্প্রতি আমাদের এক্সক্লুসিভ খবরের মাধ্যমে জানিয়েছিলাম টেক ব্র্যান্ড পোকো ভারতে তাদের এফ সিরিজের পরিধি বাড়িয়ে POCO F6 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সোর্সের মাধ্যমে আমরা এই ফোনের পাইলট টেস্টিং সম্পর্কেও জানতে পেরেছিলাম। এবার এই ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, যার ফলে এই ফোনটি শীঘ্রই দেশের মার্কেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

POCO F6 ফোনের BIS certification

POCO F6 ফোনটি BIS সাইটে 24069PC21I মডেল নাম্বার সহ সার্টিফাই করা হয়েছে। আমরাই এই লিস্টিং সবার আগে লক্ষ্য করেছি এবং এই মডেল নাম্বারের ‘I’ ইন্ডিয়ান ভার্সনের সঙ্কেত বলে মনে করা হচ্ছে। এই ওয়েবসাইট থেকে ফোনটির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে সার্টিফিকেশন প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতে POCO F6 ফোনটি লঞ্চ করা হবে।

POCO F6 ফোনের সম্ভাব্য দাম

POCO F6 ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে। এই ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে এবং এর সঙ্গে 256GB Storage পর্যন্ত দেওয়া হতে পারে। এই ফোনের দাম 40 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বাজারে POCO F6 ফোনটিকে OnePlus 12R স্মার্টফোনের সঙ্গে টক্কর দিতে হবে বলে আশা করা হচ্ছে।

POCO F6 ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: এই ফোনটি 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120 হার্টস রিফ্রেশ রেটে কাজ করতে পারে।

প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডের ক্ষমতাসম্পন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO F6 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারি: লিক অনুযায়ী এই ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে। এর মাধ্যমে ফোনটি মাত্র কয়েক মিনিটের মাধ্যমে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।