7000mAh ব্যাটারি, 16GB RAM, 144Hz ডিসপ্লে সহ কম দামে ভারতের বাজারে লঞ্চ হল POCO M7 Plus 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

POCO ভারতের বাজারে তাদের সস্তা নতুন POCO M7 Plus 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি বড় 7000mAh ব্যাটারি, 144Hz হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং লেটেস্ট সফটওয়্যার সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি কম দামে দারুণ প্রসেসর, বড় ব্যাটারি এবং ইউনিক ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি HyperOS এবং Android 15 সহ কাজ করে। ব্র্যান্ডের পক্ষ থেকে 2 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M7 Plus 5G স্মার্টফোনের ফিচার এবং দামের ডিটেইলস সম্পর্কে।

ভারতে POCO M7 Plus 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনের 6GB+128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা এবং 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসাবে ICICI, SBI এবং HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ভেরিয়েন্টের দাম যথাক্রমে 12,999 টাকা এবং 13,999 টাকা হবে। আগামী 19 আগস্ট দুপুর 12 টা থেকে Flipkart এর মাধ্যমে স্মার্টফোনটির সেল শুরু হবে।

POCO M7 Plus 5G স্মার্টফোনটিতে 2340×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 288Hz টাচ স্যাম্পেলিং রেট, DC ডিমিং, 700 নিটস টিপিকল ও 850 নিটস HBM ব্রাইটনেস সাপোর্ট করে। একইভাবে স্ক্রিনে টু-বডি রেশিও 85.90% রয়েছে। স্মার্টফোনটিতে ট্রিপল TÜV সার্টিফিকেশন রয়েছে, এর ফলে স্ক্রিনের ব্লু লাইট থেকে চোখ সুরক্ষিত থাকবে। এছাড়াও কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান-ফ্রেন্ডলি ডিসপ্লে পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য POCO M7 Plus 5G স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2.3GHz ক্লক স্পীডযুক্ত 2x Cortex-A78 কোর এবং 1.95GHz ক্লক স্পীডযুক্ত 6x Cortex-A55 কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 619 GPU যোগ করা হয়েছে, এটি 900MHz ক্লক স্পীডে কাজ করে। একইভাবে দারুণ গেমিং এবং পারফরমেন্সের জন্য এতে 9178mm² গ্রেফাইড কুলিং সিস্টেম রয়েছে। স্টোরেজের জন্য স্মার্টফোনটিতে UFS 2.2 এবং LPDDR4X RAM যোগ করা হয়েছে। স্মার্টফোনে ফিজিক্যাল RAM সহ টার্বো RAM ফিচার রয়েছে, এর ফলে মোট 16GB ভার্চুয়াল RAM ব্যাবহার করা যাবে।

স্মার্টফোনটির রেয়ার প্যানেলের ক্যামেরা সেটআপে F1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP AI ক্যামেরা রয়েছে, এটি 2x ইন-সেন্সর জুম, ডায়নামিক শট, অটো নাইট মোড, আল্ট্রা HD এবং পোর্ট্রেট মোডের মতো ফিচার সহ কাজ করে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য স্মার্টফোনটিতে 1080p 30fps সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে নাইট মোড, স্ক্রিন রিং লাইট, পোর্ট্রেট মোড, টাইম-ল্যাপ্স সেলফি, ভিডিও বিউটিফাই এবং 1080p 30fps ভিডিও রেকর্ডিংয়ের মতো সুবিধা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য POCO M7 Plus 5G স্মার্টফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটির বক্সের সঙ্গে চার্জার দেওয়া হচ্ছে। অন্যান্য ফিচার হিসাবে স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54/IP64 রেটিং এবং মনো স্পিকার যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Bluetooth 5.1 এবং Wi-Fi 5 রয়েছে।

স্মার্টফোনটির প্ল্যাস্টিক ব্যাক প্যানেলের থিকনেস 8.4mm এবং ওজন 217 গ্রাম। একইভাবে ফোনটির ডায়মেনশন 169.48mm x 80.45mm x 8.40mm।

লঞ্চের পর POCO M7 Plus 5G স্মার্টফোনটি, অন্যদিকে বাজারে উপস্থিত Xiaomi Redmi Note 14 SE, Redmi Note 14 5G এবং iQOO Z10x স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। ব্যাটারি এবং ডিসপ্লেয়ের দিক থেকে এই স্মার্টফোনটি মূলত দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে প্রেমী ইউজারদের কাছে দারুণ অপশন হতে পারে। স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি, পারফরমেন্স এবং সফটওয়্যার পলিসি এটিকে এই প্রাইস রেঞ্জে একটি অসাধারণ অপশন করে তুলবে। অফার সহ স্মার্টফোনটি কিনলে আরও কম টাকা খরচ হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here