ভারতের মোবাইল মার্কেটে বেশ কয়েকটি বাজেট ও মিড রেঞ্জ ক্যাটাগরির স্মার্টফোন লঞ্চের পর এবার পোকো খুব তাড়াতাড়ি POCO X3 Pro লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত এই ফোনটি FCC, EEC, IMDA ও TUV এর মতো কিছু বেঞ্চমার্কিং ও সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এইসব সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও ধারণা করা যায়। এবার POCO X3 Pro ফোনটি BIS এর সার্টিফিকেশন পেয়েছে, যার ফলে স্পষ্ট বোঝা যায় ফোনটি ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই।
ব্যুরো অফ ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসে POCO X3 Pro ফোনটি M2102J20SI মডেল নাম্বারের সঙ্গে স্পট করা গেছে। বিআইএস ছাড়াও এই ফোনটি SIRIM অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ মালয়েশিয়াতেও সার্টিফিকেশন পেয়েছে। এই সাইটেও POCO X3 Pro ফোনটি M2102J20SI মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। অরচ কয়েক দিন আগে এফসিসিতে আবার এই ফোনটি M2102J20SG মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়, যার ফলে ধারণা করা হচ্ছে ফোনটি দুটি আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
স্পেসিফিকেশন
গত সপ্তাহে এক্সডিএ ডেভেলপার্স তাদের একটি রিপোর্টে জানায় এই আগামী ফোনটি কোয়ালকম SM8150 অর্থাৎ স্ন্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: Xiaomi নিয়ে এল 108MP ক্যামেরাওয়ালা সবচেয়ে শক্তিশালী 5G ফোন Mi 11, তবে কি পিছিয়ে পড়বে Samsung?
এখনও পর্যন্ত এই আপকামিং ডিভাইসের অন্যান্য স্পেসিফিকেশন যেমন ডিসপ্লে সাইজ, ব্যাটারী ও ফ্রন্ট ক্যামেরা ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি আদৌ এই ফোনটি লঞ্চ করা হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ পোকো এই আগামী ফোনটির লঞ্চের কোনো টাইমলাইন সম্পর্কে জানায়নি।
POCO X3
মনে করিয়ে দিই গত বছর সেপ্টেম্বর মাসে পোকো ভারতে তাদের POCO X3লঞ্চ করেছিল। এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ আছে।
আরও পড়ুন: ভারতে আসার জন্য প্রস্তুত Realme Narzo 30, শেয়ার হল রিটেইল বক্সের ছবি
ফোটোগ্রাফির জন্য POCO X3 তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর ও একটি ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









