Home খবর 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme Neo 7 SE, লঞ্চের আগেই প্রকাশ্যে এল চার্জিং স্পীড

3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme Neo 7 SE, লঞ্চের আগেই প্রকাশ্যে এল চার্জিং স্পীড

গত মাসে রিয়েলমি তাদের Realme Neo 7 ফোনটি চীনে লঞ্চ করেছিল। শীঘ্রই রিয়েলমির বেশ কিছু অডিও প্রোডাক্ট সহ এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি একইসঙ্গে তাদের আরও একটি বাজেট রেঞ্জে Realme Neo 7 SE স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। আগের লিক অনুযায়ী আপকামিং ফোনটি MediaTek Dimensity 8400 SoC চিপসেট সহ অত্যন্ত পাতলা ফোন হতে চলেছে। সম্ভবত ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এর মাধ্যমে ফোনের ফাস্ট চার্জিং ফিচার সম্পর্কে তথ্য জানা গেছে।

Realme Neo 7 SE এর 3C সার্টিফিকেশন

Realme Neo 7 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের Realme Neo 6 SE মডেলের সাক্সেসার হিসেবে Realme Neo 7 SE ফোনটি লঞ্চ করা হবে। 2024 সালের এপ্রিল মাসে আগের মডেল CNY 1,799 (অর্থাৎ প্রায় 21,000 টাকা) দামে পেশ করা হয়েছিল। তাই আপকামিং ফোনটি একই প্রাইস রেঞ্জে চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি আপকামিং Realme Neo 6 SE ফোনটিকে Realme GT 6T ফোনের রিব্র্যান্ড হিসেবে পেশ করা হয়েছিল। একইসঙ্গে ভারতে 30,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তাই কোম্পানি তাদের Realme Neo 7 SE ফোনটিকে Realme GT 7T ফোনের রিব্র্যান্ড হিসেবে একই প্রাইস রেঞ্জে লঞ্চ করতে পারে।