Ranveer Vs Wild: বেয়ার গ্ৰিল্সের সঙ্গে জঙ্গলে গেলেন রণবীর সিং, জেনে নিন কবে কোথায় হবে স্ট্রীম

নিজের “আধুনিক” ডিজাইনের পোশাকের জন্য শিরোনামে ছেয়ে থাকা এনার্জেটিক বলিউড তারকা রণবীর সিংকে খুব তাড়াতাড়ি বনে জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে দেখা যাবে। টেলিভিশনের গন্ডি পেরিয়ে এই জনপ্রিয় অভিনেতা এবার ডিজিটাল ডেবিউ করার জন্য প্রস্তুত। খুব তাড়াতাড়ি ওটিটি প্ল‍্যাটফর্ম Netflix এ বেয়ার গ্ৰিল্সের শোতে দেখা যাবে রণবীরকে। নেটফ্লিক্স তাদের সোশ্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এই শোয়ের ট্রেলার‌ও জারি করেছে। এর আগে বেয়ার গ্ৰিল্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অক্ষয় কুমার এবং রজনীকান্তের সঙ্গেও শো করেছেন। চলুন জেনে নেওয়া যাক কবে এই শো স্ট্রীম হবে‌।

Ranveer Singh Vs Wild এর ট্রেলার

বাজিরাও মাস্তানি অভিনেতা তাঁর আগামী শো ‘রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্ৰিল্স’ এর ট্রেলার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ট্রেলার শেয়ারের সময় রণবীর ক‍্যা্যা্যাপশনেশনে লিখেছেন, “জঙ্গলে মঙ্গল! রণবীর vs ওয়াইল্ড, রোমাঞ্চে ভরপুর একটি ইন্টার‍্যাক্টিভ স্পেশাল শো আসছে খুব তাড়াতাড়ি netflix india তে”। এই শো আগামী 8 জুলাই Netflix এ স্ট্রীম করা হবে।

সোশ্যাল মিডিয়ায় রণবীর দেখিয়েছেন শোয়ের ঝলক

গত বৃহস্পতিবার রণবীর তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই শোয়ের ঝলক দেখিয়েছেন। বৃহস্পতিবার অভিনেতা একটি ভিডিওর সঙ্গে ক‍্যাপশন দিয়েছেন “জঙ্গল জঙ্গল পতা চলা হ‍্যায় … কি চিজে জঙ্গলি হোনে বালি হ‍্যায়। তো সেফটি-গিয়ার বান্ধ লো, কিউ কি কভি ভি কুছ ভি হো সকতা হ‍্যায়। কাল অউর অধিক কে লিয়ে ইন্তেজার করে।”

Netflix Plan

Netflix এর মোবাইল মান্থলি প্ল‍্যানের দাম 149 টাকা এবং মোবাইল অ্যানুয়াল প্ল‍্যানের দাম 1,788 টাকা। নেটফ্লিক্সের স্ট্রীমিং পরিষেবার মধ্যে এগুলি সবচেয়ে সস্তা প্ল‍্যান। এই প্ল‍্যানে কোম্পানি এসডি অর্থাৎ 480p রেজলিউশনের কন্টেন্ট দেখায় এবং এক সঙ্গে একটি মাত্র স্ক্রিনে স্ট্রীম করা যায়। উল্লেখ্য এই প্ল‍্যানদুটি শুধুমাত্র মোবাইল ফোন এবং ট‍্যাবলেটের ক্ষেত্রে কার্যকর। টিভি এবং ল‍্যাপটপে এই প্ল‍্যান ব‍্যবহার করা যায় না। আপনি যদি কম খরচে নেটফ্লিক্স শো দেখতে চান সেক্ষেত্রে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন প্ল‍্যানদুটি সবচেয়ে ভালো অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here